দেশের শেয়ারবাজারে পরিচালিত সাতটি শীর্ষস্থানীয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ষোলটি প্রচলিত ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের মোট অথঅথার প্রায় ৬১ শতাংশই নির্দিষ্ট ১০টি তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে কেন্দ্রীভূত রয়েছে।
প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ত্রৈমাসিক পোর্টফোলিও বিশ্লেষণ অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ে সিডব্লিউটি, এজ, একুশ, আইডিএলসি ফাইন্যান্স, শান্তা, ইউসিবি এবং ভিআইপিবি—এই সাত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় থাকা ফান্ডগুলোর সম্মিলিত এউএম বা সম্পদ ছিল ৬৩১ কোটি টাকা।
এর মধ্যে মোট ৭২ শতাংশ অর্থাৎ ৪৫৬ কোটি টাকা সরাসরি শেয়ারবাজারে বিভিন্ন কোম্পানির ইক্যুইটিতে খাটানো হয়েছে, যার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
আলোচ্য ফান্ডগুলোর পোর্টফোলিওতে ব্র্যাক ব্যাংকের একক অংশীদারিত্ব সবচেয়ে বেশি, যা প্রায় ৯৩ কোটি ৭ লক্ষ টাকা বা মোট সম্পদের ১৪.৮ শতাংশ এবং ১৬টি ফান্ডেই এই কোম্পানির শেয়ার রয়েছে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রায় ৫৮ কোটি ৯ লক্ষ টাকা বা ৯.৩ শতাংশ বিনিয়োগ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে, আর ম্যারিকো বাংলাদেশ ৪২ কোটি ৪ লক্ষ টাকা বা ৬.৭ শতাংশ অংশীদারিত্ব নিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে।
বক্সিমকো ফার্মা, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, বার্জার পেইন্টস, ইস্টার্ন ব্যাংক, বিএসআরএম স্টিলস এবং রেনাটা লিমিটেড এই তালিকার পরবর্তী স্থানগুলোতে অবস্থান করছে।
সব মিলিয়ে শীর্ষ দশের এই বিনিয়োগ কাঠামোয় ব্যাংক খাতের চার প্রতিষ্ঠানের অংশীদারিত্ব ২৯.৪ শতাংশ, তিন ওষুধ কোম্পানির ১৭.৯ শতাংশ এবং বহুজাতিক ও শিল্প খাতের বাকি প্রতিষ্ঠানগুলোর অংশ রয়েছে।









