MD. Razib Ali
Senior Reporter
অর্থ মন্ত্রণালয়ে ৪ ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে ও শিল্পখাতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ প্রকল্পের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ইউনিটের (পিআইইউ) জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) অধীনে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১২ মার্চ ২০২৬ পর্যন্ত নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।
নিয়োগ দেওয়া হবে যেসব পদে:
১. চিফ কো–অর্ডিনেটর (পদসংখ্যা: ০১)
এই শীর্ষ পদের জন্য আবেদনকারীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৫ বছরের পেশাদার অভিজ্ঞতা থাকা আবশ্যক। বিশেষ করে কোনো প্রশিক্ষণকেন্দ্র পরিচালনা বা প্রকল্পের প্রধান হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থী বাড়তি সুবিধা পাবেন।
২. কো–অর্ডিনেটর (ট্রেনিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড মনিটরিং) (পদসংখ্যা: ০১)
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে এই পদে আবেদন করা যাবে। প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে যারা দক্ষতা উন্নয়ন (Skill Development) নিয়ে কাজ করেছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩. কো–অর্ডিনেটর (ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) (পদসংখ্যা: ০১)
আবেদনকারীর ফিন্যান্স অথবা হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমবিএ (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) ডিগ্রিধারীরাও আবেদনের যোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতার পাশাপাশি কম্পিউটারে বিশেষ পারদর্শিতা ও ফিন্যান্স-সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে।
৪. কো–অর্ডিনেটর (জব প্লেসমেন্ট অ্যান্ড ডেটাবেজ) (পদসংখ্যা: ০১)
এই পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা হলো যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডেটাবেজ ম্যানেজমেন্ট ও দক্ষতা উন্নয়ন প্রকল্পে অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।
আবেদন করার পদ্ধতি:
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সকল নথিপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার প্রমাণসহ আবেদনপত্র প্রস্তুত করতে হবে। আবেদনপত্রটি একটি A4 সাইজের খামে ভরে ডাকযোগে বা সরাসরি নিচের ঠিকানায় পৌঁছাতে হবে:
ঠিকানা:
এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর,
স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি),
প্রবাসীকল্যাণ ভবন (১৪–১৫ তলা), ৭১–৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা–১০০০।
বিশেষ নির্দেশনা: খামের বাম পাশে আবেদনকারীর যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর ও ই-মেইল স্পষ্ট অক্ষরে লিখতে হবে। এছাড়া খামের ওপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়:
আগামী ১২ মার্চ ২০২৬, বেলা ৩টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।
দেশের শিল্প খাতের আধুনিকায়নে ও দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করতে আগ্রহীদের জন্য এটি একটি বিশেষ সুযোগ। বিস্তারিত তথ্যের জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ওয়েবসাইট বা প্রকল্প কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- খতিয়ানে নিজের নাম আছে কি না দেখবেন যেভাবে, জানুন সহজ পদ্ধতি
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া: ১১ গোলের ম্যাচ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ আজ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার মান
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, কখন, কোথায় কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- vivo X500 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারি
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE
- বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ আজ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- HONOR Magic9 Pro Max: দাম, ক্যামেরা, ব্যাটারি ও স্পেসিফিকেশন
- আবহাওয়ার খবর: ৬০ কিমি বেগে হাওয়ার শঙ্কা, ৩ বন্দরে সংকেত