Md Razib Ali
Senior Reporter
২০৩০ সালে ৩৬টি রোজা রাখার বিরল এক সুযোগ
পবিত্র রমজান মাস মানেই সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির এক মাস। সাধারণত আমরা প্রতি বছর একটি রমজান মাস পেলেও, ২০৩০ সালে বিশ্ববাসী এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। জ্যোতির্বিজ্ঞানী ও পঞ্জিকা বিশেষজ্ঞদের মতে, ওই একটি ইংরেজি বছরেই মুসলিমরা দুইবার রমজানের স্বাদ পাবেন এবং মোট ৩৬টি রোজা রাখার সুযোগ তৈরি হতে পারে।
হিজরি ও ইংরেজি বছরের সময়ের লড়াই
কেন এমন ব্যতিক্রমী ঘটনা ঘটবে, তার ব্যাখ্যা দিয়েছেন দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের সিইও হাসান আহমেদ আল হারিরি। তিনি জানান, ইংরেজি বা সৌর বছরের তুলনায় চন্দ্র বছর (হিজরি ক্যালেন্ডার) প্রতি বছর প্রায় ১১ দিন করে পিছিয়ে যায়। সৌর মাস যেখানে ৩০ বা ৩১ দিনে হয়, সেখানে চন্দ্র মাস ২৯ বা ৩০ দিনে সীমাবদ্ধ থাকে। এই সময়ের ব্যবধান যখন কয়েক বছর ধরে জমে ওঠে, তখন নির্দিষ্ট সময় পর পর একই ইংরেজি বছরে দুইবার রমজান মাস ফিরে আসে।
ক্যালেন্ডারের পাতায় ৩৬টি রোজার হিসাব
সৌদি আরবের অধ্যাপক ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মুসনাদ ২০৩০ সালের দিনপঞ্জিকা বিশ্লেষণ করে একটি নিখুঁত চিত্র তুলে ধরেছেন। তার তথ্যমতে:
প্রথম দফায় ৩০টি রোজা: ২০৩০ সালের ৫ জানুয়ারি শুরু হবে ১৪৫১ হিজরির রমজান। এই মাসটি ৩০ দিন পূর্ণ করে ৩ ফেব্রুয়ারি শেষ হবে। অর্থাৎ বছরের শুরুতেই ৩০টি রোজা রাখা হবে।
দ্বিতীয় দফায় ৬টি রোজা: একই বছরের শেষ দিকে, অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ১৪৫২ হিজরির আরেকটি রমজান। ৩০ ডিসেম্বর পর্যন্ত বছরের অবশিষ্ট ৬ দিনে আরও ৬টি রোজা পালন করা হবে।
এই দুই দফার রোজা যোগ করলে ২০৩০ ক্যালেন্ডার ইয়ারে মোট রোজার সংখ্যা দাঁড়াবে ৩৬টি।
২০৩৩ সালেও কি চমক থাকছে?
গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডারের তথ্য বলছে, ২০৩০ সালের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। এর ঠিক তিন বছর পর, অর্থাৎ ২০৩৩ সালেও একইভাবে দুইবার রমজান আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি ওই বছরটি মুসলিমদের জন্য আরও বেশি আনন্দময় হতে পারে, কারণ সে বছর তিনটি ঈদ (দুটি ঈদুল ফিতর ও একটি ঈদুল আজহা) পালিত হওয়ার একটি সমীকরণ তৈরি হচ্ছে।
২০৩১ সালের ঈদুল ফিতর
বিশ্লেষণে দেখা যায়, ২০৩০ সালের ২৬ ডিসেম্বর যে রমজান শুরু হবে, তার পূর্ণতা আসবে ২০৩১ সালের ২৪ জানুয়ারি। ফলে ওই হিজরি বছরের ঈদুল ফিতর ২০৩০ সালে নয়, বরং ২০৩১ সালে উদযাপিত হবে। তবে ইংরেজি পঞ্জিকা অনুযায়ী ৩৬টি রোজা ২০৩০ সালের মধ্যেই সম্পন্ন হবে।
মহাজাগতিক এই হিসাব নিকাশ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করলো সৌদি আরব
- সৌদিতে আজ শাওয়ালের চাঁদ দেখা যাবে কিনা জানা গেল
- সৌদি আরবে কবে ঈদ? যা জানালো সৌদি আরবের সুপ্রিম কোর্ট
- সৌদিতে পবিত্র ঈদুল ফিতর কবে?
- বাংলাদেশ ঈদ কবে, যা জানা গেল
- সৌদিতে ঈদ কবে
- ঈদুল ফিতরে তারিখ ঘোষণা দিল অস্ট্রেলিয়া
- তাসকিন-মুস্তাফিজদের বিশ্বসেরা হওয়ার রহস্য ফাঁস করল উইজডেন
- মেসেঞ্জারে অচেনা কোনো মেয়েকে প্রথমে কি মেসেজ করলে পটাতে পারবেন
- ঈদের তারিখ ঘোষণা করলো সিঙ্গাপুর ও তুরস্ক
- জানা গেল বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর কবে
- স্বর্ণের দামে বড় চমক! এক ধাক্কায় কমল কত?
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬)
- বদলে গেল সূচি: বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা
- বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা