Md Razib Ali
Senior Reporter
আজকের স্বর্ণের দাম: (সোমবার, ২৩ মার্চ ২০২৬)
দেশের বাজারে স্বর্ণের দামে স্মরণকালের অন্যতম বড় পতন হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই দফায় কমানো হয়েছে মূল্যবান এই ধাতুর দর। সব মিলিয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক দিনেই কমেছে ১৫ হাজার ৩৩৮ টাকা। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই বড় সিদ্ধান্তের কথা জানায়।
দুই দফায় দাম কমার রেকর্ড
বৃহস্পতিবার দিনটি স্বর্ণের বাজারের জন্য ছিল চমকপ্রদ। সকালে প্রথম দফায় ভরিপ্রতি দাম কমানো হয় ৭ হাজার ৬৪০ টাকা। এরপর বিকেল ৩টা ৪৫ মিনিটে দ্বিতীয় দফায় আরও ৭ হাজার ৬৯৮ টাকা কমানোর ঘোষণা আসে। ফলে সব মিলিয়ে একদিনেই ভালো মানের স্বর্ণের দাম ১৫ হাজার ৩৩৮ টাকা সস্তা হলো।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম হ্রাস পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।
স্বর্ণের বর্তমান বাজার দর
বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হওয়া নতুন তালিকা অনুযায়ী, দেশের বাজারে বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম এখন নিম্নরূপ:
২২ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। (বিকেলে কমেছে ৭,৬৯৮ টাকা)
২১ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা। (বিকেলে কমেছে ৭,৩৪৮ টাকা)
১৮ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ০২ হাজার ০২০ টাকা। (বিকেলে কমেছে ৬,২৯৯ টাকা)
সনাতন পদ্ধতি (প্রতি ভরি): ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা। (বিকেলে কমেছে ৫,১২৯ টাকা)
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৪৪ মিনিট পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকায় বিক্রি হয়েছিল।
রুপার দামেও বড় ছাড়
স্বর্ণের পাশাপাশি রুপার দামও উল্লেখযোগ্য হারে কমিয়েছে বাজুস। ক্যাটাগরি ভেদে রুপার নতুন দামগুলো হলো:
২২ ক্যারেট রুপা: ৩৫০ টাকা কমে এখন প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা।
২১ ক্যারেট রুপা: ৩৫০ টাকা কমে প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা।
১৮ ক্যারেট রুপা: ২৩৪ টাকা কমে প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা।
সনাতন পদ্ধতির রুপা: ১৭৫ টাকা কমে প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকা।
বাজুসের এই সিদ্ধান্তের ফলে সাধারণ ক্রেতা ও গহনা ব্যবসায়ীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে বিয়ের মৌসুমে আকস্মিক এই দরপতন ক্রেতাদের স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সময়সূচি ও লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি যেভাবে দেখবেন Live
- এসএসসি রেজাল্ট ২০২৬: জানা গেল যেদিন প্রকাশিত হবে ফলাফল
- এসএসসি রেজাল্ট ২০২৬: অনলাইন ও এসএমএসে যেভাবে দেখবেন রেজাল্ট
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: নির্ধারিত ৯০ মিনিট শেষে জানুন ফলাফল
- চলছে আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: দ্বিতীয়ার্ধের খেলা শুরু সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপ: এক নজরে দেখেনিন কে কত টাকা পুরস্কার পেল
- এসএসসি রেজাল্ট ২০২৬ কিভাবে দেখবেন? জেনে নিন সহজ উপায়
- এসএসসি রেজাল্ট ২০২৬ কবে প্রকাশ হবে?
- SSC Result 2026:কিভাবে দেখবেন? জেনে নিন সহজ উপায়
- এক নজরে জেনে নিন স্পেন ও আর্জেন্টিনাসহ কে কত টাকা পেল
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: মোবাইল দিয়ে ফ্রিতে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখুন Live