Md Razib Ali
Senior Reporter
বার্সার বড় ধাক্কা: ৫ সপ্তাহ মাঠের বাইরে রাফিনহা
মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে বড় ধরনের হোঁচট খেল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের ডাবল জয়ের যে সমীকরণ মেলাচ্ছে কাতালানরা, সেখানে বড় এক বাধা হয়ে দাঁড়াল রাফিনহার ইনজুরি। আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের দায়িত্ব পালন করতে গিয়ে হ্যামস্ট্রিং চোটের কবলে পড়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। আগামী ৫ সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে তাকে।
আন্তর্জাতিক বিরতিতে সর্বনাশ
ব্রাজিলের জার্সি গায়ে গত বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হয়েছিলেন রাফিনহা। কিন্তু ২-১ ব্যবধানে হারের সেই ম্যাচে ব্যক্তিগতভাবেও চরম ক্ষতির শিকার হন তিনি। প্রথমার্ধেই ডান পায়ে টান অনুভব করায় কোচ কার্লো আনচেলত্তি বিরতির পর আর তাকে মাঠে নামানোর ঝুঁকি নেননি। শুক্রবার চূড়ান্ত পরীক্ষার পর ব্রাজিলের চিকিৎসকরা নিশ্চিত করেছেন, তার ডান হ্যামস্ট্রিংয়ের চোটটি বেশ গুরুতর।
বার্সেলোনার জন্য অপূরণীয় ক্ষতি
চলতি মৌসুমে বার্সেলোনার আক্রমণভাগের ‘নিউক্লিয়াস’ হয়ে উঠেছিলেন ২৯ বছর বয়সী রাফিনহা। ৩১ ম্যাচে ১৯ বার জালের দেখা পেয়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন তিনি। অথচ হ্যামস্ট্রিংয়ের এই একই চোট তাকে চলতি মৌসুমে এই নিয়ে তৃতীয়বার ভোগাল। এর আগে সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং পরে জানুয়ারি-ফেব্রুয়ারি মিলিয়ে ১৬টি ম্যাচে তিনি দলের বাইরে ছিলেন। এবারও গুরুত্বপূর্ণ সময়ে দর্শক সারিতে বসে থাকতে হবে এই তারকাকে।
যে সব মহারণে থাকছেন না রাফিনহা
রাফিনহার ছিটকে যাওয়া বার্সার জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের আগামী কয়েক সপ্তাহের ব্যস্ত সূচির কারণে। আগামী ১৪ দিনের মধ্যে অ্যাটলেতিকো মাদ্রিদের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তিনবার লড়তে হবে জাভির শিষ্যদের।
১. লা লিগা: আগামী শনিবার মেত্রোপলিতানাতে অ্যাটলেতিকোর বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ।
২. চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল: ৮ এপ্রিল ন্যু ক্যাম্পে এবং ১৪ এপ্রিল মাদ্রিদে অ্যাটলেতিকোর বিপক্ষে দুই লেগের লড়াই।
যদি বার্সা এই বাধা টপকে সেমিফাইনালে পা রাখে, তবে এপ্রিলের শেষ সপ্তাহে আর্সেনাল অথবা স্পোর্তিং সিপির বিপক্ষে প্রথম লেগের ম্যাচেও রাফিনহার সার্ভিস পাবে না তারা। ধারণা করা হচ্ছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহের আগে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারবেন না এই ফরোয়ার্ড। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তিনি ব্রাজিল ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না