Md Razib Ali
Senior Reporter
মেঘনা পেট্রোলিয়াম ও সোনারগাঁও টেক্সটাইলসহ ৪ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ
দেশের প্রধান শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪টি বড় কোম্পানি—মেঘনা পেট্রোলিয়াম, ঢাকা ডাইং, কেডিএস এক্সেসরিজ এবং সোনারগাঁও টেক্সটাইল তাদের চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে মেঘনা পেট্রোলিয়ামের আয়ে বড় উল্লম্ফন দেখা গেলেও ঢাকা ডাইং ও সোনারগাঁও টেক্সটাইলের ব্যবসায়িক মন্দাভাব ফুটে উঠেছে।
কোম্পানিগুলোর প্রকাশিত আর্থিক প্রতিবেদনের বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:
১. মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (Meghna Petroleum)
জ্বালানি খাতের এই শীর্ষস্থানীয় কোম্পানিটি মুনাফায় দারুণ প্রবৃদ্ধি দেখিয়েছে। চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪১ টাকা ৫১ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৩৮ টাকা ৬ পয়সা।
শুধুমাত্র তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৬) কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ টাকা ৯২ পয়সা, যা গত বছর ছিল ১০ টাকা ২৪ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৩০০ টাকা ২ পয়সা।
২. ঢাকা ডাইং ম্যানুফেকচারিং লিমিটেড (Dhaka Dyeing)
ঢাকা ডাইংয়ের আর্থিক অবস্থা চরম অবনতির দিকে গেছে। চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৪৩ টাকা ৯৫ পয়সা। গত বছর এই সময়ে লোকসানের পরিমাণ ছিল মাত্র ৩ টাকা ৭২ পয়সা।
তবে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৬) লোকসানের হার কিছুটা কমে ১ টাকা ২৪ পয়সা হয়েছে (গত বছর ছিল ১ টাকা ৬৩ পয়সা)। বর্তমানে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৮ টাকা ২৩ পয়সা।
৩. সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড (Sonargaon Textile)
মুনাফা থেকে লোকসানের খাতায় নাম লিখিয়েছে সোনারগাঁও টেক্সটাইল। চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা, যেখানে আগের বছর ৩ পয়সা লাভ ছিল।
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৬) কোম্পানিটি ৩ পয়সা লোকসান গুনেছে, যেখানে গত বছর একই সময়ে ২২ পয়সা মুনাফা ছিল। বর্তমানে কোম্পানিটির এনএভিপিএস ১৮ টাকা ১৬ পয়সা।
৪. কেডিএস এক্সেসরিজ লিমিটেড (KDS Accessories)
কেডিএস এক্সেসরিজের ব্যবসায়িক পারফরম্যান্স মোটামুটি স্থিতিশীল রয়েছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫২ পয়সা, যা গত বছর ছিল ৫১ পয়সা।
৯ মাসের হিসেবে (জুলাই-মার্চ) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৫২ পয়সা, যা গত বছর ছিল ১ টাকা ৫৬ পয়সা। বর্তমানে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ২৩ পয়সা।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ