Md Razib Ali
Senior Reporter
ইন্দো-বাংলা ফার্মা ও শাশা ডেনিমসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি শাশা ডেনিমস পিএলসি এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস পিএলসি তাদের চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, শাশা ডেনিমস লোকসানে পড়লেও গত বছরের লোকসান কাটিয়ে লাভের মুখ দেখেছে ইন্দো-বাংলা ফার্মা।
শাশা ডেনিমসের মুনাফায় বড় ধস, তৃতীয় প্রান্তিকে লোকসান
টেক্সটাইল খাতের কোম্পানি শাশা ডেনিমস পিএলসি চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বড় ধরনের ব্যবসায়িক বিপর্যয়ের মুখে পড়েছে। কোম্পানিটির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ’২৬ প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ২০ পয়সা। অথচ আগের বছর একই সময়ে কোম্পানিটি ১০ পয়সা শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল।
অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৯ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩০ পয়সা। অর্থাৎ নয় মাসের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় ৭০ শতাংশ। ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৭৩ পয়সা।
লোকসান কাটিয়ে মুনাফায় ফিরল ইন্দো-বাংলা ফার্মা
ফার্মাসিউটিক্যালস খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস পিএলসি দীর্ঘদিনের লোকসান কাটিয়ে লাভের ধারায় ফিরেছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। উল্লেখ্য, আগের বছর একই সময়ে কোম্পানিটি ৯ পয়সা লোকসানে ছিল।
এছাড়া, অর্থবছরের তিন প্রান্তিক বা প্রথম নয় মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। গত বছরের একই সময়ে যেখানে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৫৬ পয়সা।
বাজার বিশ্লেষকদের মতে, শাশা ডেনিমসের আয় কমে যাওয়া বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের হলেও ইন্দো-বাংলা ফার্মার লোকসান কাটিয়ে মুনাফায় ফেরা ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন