কোম্পানির আর্থিক প্রতিবেদন নিয়ে নতুন পরিকল্পনা, যা জানাল বিএসইসি
তিন মাস অন্তর বিস্তারিত আর্থিক প্রতিবেদন প্রকাশের পরিবর্তে ছয় মাস অন্তর পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
বৃহস্পতিবার (২ জুলাই) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাসুদ খান বলেন, “আমরা তিন মাসের বিস্তারিত রিপোর্টিং আর চাইব না। আমরা চাইব ছয় মাসের বিস্তারিত রিপোর্ট। ছয় মাসের ফুল রিপোর্টিং করব। তবে ভবিষ্যতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ফাইন্যান্সিয়াল রিপোর্টিং চালু করা হবে।”
তিনি বলেন, কমিশনের লক্ষ্য হবে সমস্যার সমাধানমুখী হয়ে কাজ করা। “আমি আমার টিমকে বলেছি, সল্যুশন মাইন্ডেড হতে হবে। আইন আছে, আর আইনের মধ্যেই সমাধানও আছে। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলোও সমাধানমুখী মানসিকতা নিয়েই এগিয়েছে।”
নতুন কমিশনের বিষয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, বর্তমান কমিশনের বিশেষত্ব হলো সদস্যরা বাজারসংশ্লিষ্ট বিভিন্ন খাত থেকেই এসেছেন। ফলে বাজারের অংশীজনদের সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে তাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে।
তিনি আরও বলেন, নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব শুধু নিয়মকানুন বাস্তবায়ন নয়, বাজারকে সহায়তা ও সহজীকরণও। “মানুষ যখন কোনো নিয়ন্ত্রক সংস্থার কাছে আসে, তখন তারা সমস্যার ব্যাখ্যা নয়, সমাধান প্রত্যাশা করে। তাই আমাদের সমাধানমুখী হতে হবে।”
অনুষ্ঠানে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, দেশের পুঁজিবাজার এখন একটি গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। সরকারের কাছে তারা তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন—নীতিনির্ধারণে পুঁজিবাজারকে অগ্রাধিকার দেওয়া, সরকারকে বাজারের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে ভূমিকা রাখা এবং একটি স্বাধীন ও শক্তিশালী নিয়ন্ত্রক কমিশন নিশ্চিত করা।
তিনি বলেন, বর্তমান সরকার পুঁজিবাজারকে গুরুত্ব দিয়ে কাজ করছে এবং ঋণনির্ভর অর্থনীতি থেকে বের হয়ে পুঁজিবাজারভিত্তিক অর্থায়ন বাড়ানোর চেষ্টা করছে। নতুন কমিশনের সদস্যদের অভিজ্ঞতা ও সুনাম বাজারে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মার্জিন ঋণে বিএসইসির নতুন নিয়ম, বদলে গেল শেয়ার বিক্রির শর্ত
- জেনেক্স শেয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত, আদনানের দুই বিও হিসাব স্থগিত
- ১৭ আগস্ট আজকের সোনার দাম
- টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না দেখানোর আসল কারণ জানাল বোর্ড
- সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬ লাখ—নতুন পে স্কেলের হিসাব
- রমজান ও ঈদ নিয়ে বড় আপডেট, সম্ভাব্য তারিখ জানা গেল
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- ০১৬ নম্বর কি বদলাবে? এয়ারটেলের নতুন নাম জানাল রবি
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়
- ‘বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ভারতের সঙ্গে একীভূত হবে’
- বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে এআইআইবির নতুন উদ্যোগ
- নবম পে-স্কেলে বড় পরিবর্তন, বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব যেভাবে
- গরম কফি ছোড়া থেকে মারামারি, শেষ পর্যন্ত অজ্ঞান মিশর কোচ