ডোনাল্ড ট্রাম্পের ঘুম ভাঙাতে নিয়োগ দেওয়া হলো নারী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৈঠকের সময় ঘুম থেকে জাগিয়ে রাখতে এক নারীকে বিশেষ পাহারাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে— এমন একটি চাঞ্চল্যকর দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ১০ আগস্ট ওভাল অফিসে আয়োজিত একটি অনুষ্ঠানে ট্রাম্পের বারবার চোখ বন্ধ হয়ে যাওয়ার দৃশ্য ভিডিওতে ধরা পড়ার পর এই গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ট্রাম্প যখন সোফায় বসে ঝিমুচ্ছিলেন, তার ঠিক পেছনেই দাঁড়িয়ে ছিলেন এক তরুণী। নেটিজেনদের একাংশ লক্ষ্য করেন, ওই তরুণী বারবার নিজের পেটের কাছে হাত দিচ্ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, তার কাছে একটি বিশেষ 'সতর্ককারী যন্ত্র' বা 'জ্যাপার' রয়েছে। ট্রাম্পের চোখ বন্ধ হয়ে এলেই তিনি সেটি চেপে ট্রাম্পকে জাগিয়ে দিচ্ছিলেন। মজার ছলে অনেকে ওই নারীর নাম দিয়েছেন 'দ্য জ্যাপার'।
তবে এই দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য বা সরকারি নথি মেলেনি। বরং ভিডিওটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, ট্রাম্পের ঠিক পেছনে থাকায় ওই নারীর পক্ষে প্রেসিডেন্টের চোখ খোলা না বন্ধ তা দেখা প্রায় অসম্ভব। এছাড়া এ ধরণের কোনো অদ্ভুত দায়িত্ব দেওয়ার কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই। অনেক বিশ্লেষক একে নিছক হাস্যরস বা গুজব হিসেবেই দেখছেন।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম 'ডেইলি স্টার'-এর তথ্য অনুযায়ী, ট্রাম্পের পেছনে থাকা ওই নারীর নাম জেমি লেই ফ্রাঙ্কলিন (২৭)। তিনি কোনো 'পাহারাদার' নন, বরং রক্ষণশীল ধারার একজন সুপরিচিত গণমাধ্যম উদ্যোক্তা ও ভাষ্যকার। 'দ্য কনজারভেটর' নামক একটি প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা জেমি এর আগেও ট্রাম্প প্রশাসনের অধীনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মূলত জেমির কিছু স্বাভাবিক শারীরিক ভঙ্গি এবং ট্রাম্পের ঝিমুনির দৃশ্যকে একত্রিত করে ইন্টারনেটে এই কাল্পনিক কাহিনী ছড়িয়ে দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ কবে, কখন ও কোথায়, লাইভ দেখবেন যেভাবে
- ৩৫–৪০ হাজারে ২০২৬ সালের সেরা ৫ গেমিং ফোন
- কলা খাওয়ার সঠিক সময় কখন? সকাল নাকি রাত, জানুন
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: শেষ হাসি হাসল কোন দল?
- HONOR X9e Pro: ১১,০০০mAh ব্যাটারি ও ১০,০০০ নিটস ডিসপ্লে
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- আজ ৯/২৭/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত