৩০০ কোটি টাকা সংগ্রহ করবে ঢাকা ব্যাংক, জানুন বন্ড ছাড়ার কারণ
মূলধন ভিত্তি শক্তিশালী করতে ৩০০ কোটি টাকার কনটিনজেন্ট-কনভার্টিবল পারপেচুয়াল বন্ড (সিসিপিবি) ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বাসেল-৩-এর শর্ত পরিপালনের অংশ হিসেবে এ বন্ড ইস্যু করা হবে।
ঢাকা ব্যাংক জানিয়েছে, গত ১৩ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ৩০০ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের রিস্ক-বেইজড ক্যাপিটাল অ্যাডেকোয়েসি নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের মূলধন ভিত্তি আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে বন্ড ইস্যুর আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে বলে জানিয়েছে ব্যাংকটি।
ছয় মাসে ইপিএস কমেছে ১৩ শতাংশ
এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ঢাকা ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩ শতাংশ।
ব্যাংকের প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৯৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস কমেছে ১৪ পয়সা বা প্রায় ১৩ শতাংশ।
তবে বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির মুনাফায় ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। এ সময়ে সমন্বিত ইপিএস হয়েছে ৩৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৯ পয়সা। ফলে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ৯ পয়সা বা প্রায় ৩১ শতাংশ।
এনএভিপিএস ২৩ টাকা ৪৬ পয়সা
গত ৩০ জুন ঢাকা ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৪৬ পয়সা।
২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ৫৬ কোটি ৯৩ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের বাইরে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ব্যাংকটির ৫৫ দশমিক ৭৪ শতাংশ শেয়ার।
শনিবার (১৫ আগস্ট) ঢাকা ব্যাংকের শেয়ার সর্বশেষ ১২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৫টি দেশের টাকার মান
- আজকের টাকার রেট কত: কমেছে ২টি দেশের টাকার মান
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি কত দর
- আজকের টাকার রেট কত: কমেছে ৩টি দেশের টাকার মান
- vivo-এর কোন ৫টি ফোন আপনার জন্য সেরা? জানুন দাম
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান
- Vivo X500 Series: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারির চমক
- আজ বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন: কোনটার দাম কত, কেন সেরা?
- আজ সোনার দাম বাড়ল, ১৮, ২১ ও ২২ ক্যারেটের ভরি কত?