মেসির সতীর্থ থেকে এবার মেসির কোচ, অবিশ্বাস্য যাত্রা
টানা পাঁচ ম্যাচে জয় নেই, যার মধ্যে চারটিতেই হার। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর অবশেষে বড় সিদ্ধান্ত নিয়েছে ইন্টার মিয়ামি। মেক্সিকান কোচ গুইয়ের্মো হয়াসকে সরিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটির নতুন প্রধান কোচ হিসেবে আর্জেন্টিনার সাবেক ফুটবলার ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেসের নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। তবে প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে পারবেন না গঞ্জালেস। সে পর্যন্ত অন্তর্বর্তীকালীনভাবে ডাগআউটে থাকবেন হয়াস।
আর্জেন্টাইন কোচ হিসেবে গঞ্জালেসের রয়েছে নিজ দেশের একাধিক ক্লাব সামলানোর অভিজ্ঞতা। তিনি রোসারিও সেন্ট্রাল, ইউনিয়ন (সান্তা ফে) ও প্লাতেনসের মতো ক্লাবে কোচের দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেসির ইন্টার মিয়ামি।
খেলোয়াড়ি জীবনেও সমৃদ্ধ ক্যারিয়ার রয়েছে কিলি গঞ্জালেসের। ১৯৯৩ সালে রোসারিও সেন্ট্রালের হয়ে পেশাদার ফুটবলে অভিষেকের পর ইউরোপে ভ্যালেন্সিয়া, রিয়াল জারাগোজা ও ইন্টার মিলানের মতো ক্লাবে খেলেছেন তিনি।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও দীর্ঘ সময় খেলেছেন গঞ্জালেস। ২০০৫ সালে বর্তমান মিয়ামি অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে জাতীয় দলের সতীর্থ ছিলেন তিনি। পেরু ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মেসির সঙ্গে একই জার্সিতে মাঠে নেমেছিলেন সাবেক এই তারকা।
এর আগে গত এপ্রিলে হাভিয়ের মাশ্চেরানোর বিদায়ের পর স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব থেকে অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় আসেন হয়াস। বিশ্বকাপের পর তাকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেয় মিয়ামি কর্তৃপক্ষ।
দায়িত্ব নেওয়ার শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম আট ম্যাচে ২৬ গোল করে ছয় জয় ও এক ড্র নিয়ে ইন্টার মিয়ামির ইতিহাসে কোচ হিসেবে অভিষেকে সেরা পারফরম্যান্সের রেকর্ড গড়েছিলেন তিনি। সেই অবদানের জন্য হয়াসকে ধন্যবাদও জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
এদিকে কোচ পরিবর্তনের পাশাপাশি দল শক্তিশালী করতেও সক্রিয় হয়ে উঠেছে ইন্টার মিয়ামি। ব্রাজিলের পালমেইরাস থেকে ১৯ বছর বয়সী উদীয়মান অ্যাটাকিং মিডফিল্ডার রিকেলমে ফিলিপিকে দলে ভেড়ানোর চুক্তিও প্রায় চূড়ান্ত করে ফেলেছে ক্লাবটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম