এপেক্স ওয়েভিংয়ের কার্যক্রম পরিদর্শনে যাচ্ছে ডিএসই
শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের সার্বিক কার্যক্রম সরাসরি খতিয়ে দেখতে মাঠে নামছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
সম্প্রতি কোম্পানিটির বোর্ড চেয়ারম্যানের পদত্যাগ এবং কারখানার লে-অফের মেয়াদ বাড়ানোর ঘোষণা আসার পর এই নজরদারির সিদ্ধান্ত হয়। পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের আইনগত ব্যত্যয় ঘটেছে কি না, তা যাচাই করার জন্য ডিএসইকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
এর অংশ হিসেবে কোম্পানিটির সব ধরনের নথি, তথ্য প্রকাশের দলিল এবং বোর্ডের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে স্টক এক্সচেঞ্জের পরিদর্শক দল। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকেও ব্যাখ্যা নেওয়া হবে।
এদিকে অর্থনৈতিক সংকট ও বকেয়া বিল পরিশোধ না করায় ২০২২ সালের মে মাস থেকে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত কারখানাটির গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বন্ধ রয়েছে। এর ফলে দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং শেয়ারবাজারের শৃঙ্খলা বজায় রাখতে সিকিউরিটিজ আইন ও তালিকাভুক্তি বিধিমালা যথাযথভাবে মানা হয়েছে কি না, তা নিশ্চিত করতে চায় নিয়ন্ত্রক সংস্থা।
সব প্রক্রিয়া শেষ করে আগামী পনেরো দিনের মধ্যে সংগৃহীত নথিপত্র এবং নিজস্ব পর্যবেক্ষণসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন বিএসইসির কাছে জমা দেবে ডিএসই।
রফিকুল আলম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- শুরু বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম জাপান: ৫ গোলের নাটকীয় ম্যাচ শেষ, জানুন ফলাফল