শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬টি কোম্পানির সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন নিরীক্ষকরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্গন ডেনিমস লিমিটেডের ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বারোপের প্যারাগ্রাফ যুক্ত করেছেন।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে গুরুত্বারোপ এবং প্রতিষ্ঠানটির চলমান ব্যবসা নিয়ে বস্তুগত অনিশ্চয়তার বিষয়টি উঠে এসেছে।
ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ভিন্নমত বা মতামত এবং অন্যান্য বিষয়সমূহ উল্লেখ করেছেন নিরীক্ষক।
ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক পক্ষ থেকে নির্দিষ্ট কিছু বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ভিন্নমতের ভিত্তি এবং অন্যান্য বিষয়ের অবতারণা করেছেন নিরীক্ষক।
যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ভিন্নমতের ভিত্তি ও নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।











