জাজাই ঝড়ে টি-টেন লিগে ২৩৪ অবিশ্বাস্য রানের ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২৬ ১০:৩৫:৪৬
আবু ধাবিতে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় ডু প্লেসিস দল। ফিল্ডিংয়ে নেমে ফকনার-হাওয়েলদের দুর্দান্ত বোলিংয়ে ডেকান গ্ল্যাডিয়েটর্সকে ৫ উইকেটে ১১৬ রানে আটকে দেয় বাংলা টাইগার্স। ডেকানের হয়ে সর্বোচ্চ ১৮ বলে ৩০ রান করেন টম বেন্টন। এছাড়াও ভিসা অপরাজিত ১৪ বলে ২৫* ও ওশেন স্মিথ ৮ বলে ২৬ রান করেন।
বাংলা টাইগার্সের হয়ে ২ টি করে উইকেট নেন বেনি হাওয়েল ও ফকনার, আমির, করিম জানাত নেন ১ টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলেন হযরতুল্লাহ জাজাই। দলীয় ৩৪ রানে চার্লস ফিরলেও ফিফটি তুলে নেন জাজাই। ২৬ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার। অন্যদিকে ১৩ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন জ্যাকস। ৮.১ ওভারে জয় তুলে নেয় টাইগার্সরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্ট: দ্বিতীয় দিনের খেলা সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্ট: শান্তর দুর্দান্ত সেঞ্চুরি, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ৯ মে ২০২৬)
- শান্ত-মুমিনুলের ব্যাটে মিরপুরে চালকের আসনে বাংলাদেশ, সরাসরি দেখুন Live
- মিরপুরে বাংলাদেশের রান পাহাড়: শান্ত-মুমিনুল-মুশফিকের ব্যাটে বড় স্কোর বাংলাদেশের