আবারও হতাশ হয়ে ফিরলেন মুশফিক
কদিন আগে শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি তাকে। পরে মুশফিক গণমাধ্যমকে জানিয়েছিলেন ‘বাদ দেওয়া হয়েছে’ তাকে। এটাও বলেছিলেন, পারফরম্যান্সেই এর জবাব দিবেন। কথা রাখলেন মুশফিক। টি-টোয়েন্টি দল থেকে ‘বাদ’ পরার পরে মাঠে নেমেই খেললেন ৯১ রানের দুর্দান্ত একটা ইনিংস।
গত জিম্বাবুয়ে সিরিজের পর থেকেই অবশ্য প্রত্যাশিত পারফর্ম করতে পারছিলেন না মুশফিক। করোনাভাইরাস প্রটোকলের জন্য ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ খেলতে পারেননি। নিউজিল্যান্ড সিরিজ খেললেও ব্যাট হাসেনি। বিশ্বকাপে ছিলেন পুরো ব্যর্থ। এসব কারণেই কিনা পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হলো না অভিজ্ঞ ব্যাটারের! কিন্তু তার পর্যায়ের ব্যাটারের অফ ফর্ম দীর্ঘস্থায়ী যে হতে পারে না চট্টগ্রামে সেটাই বুঝালেন মুশফিক।
চট্টগ্রামে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে বাংলাদেশ যে শক্ত অবস্থানে থেকে দিন শেষ করতে পারল তাতে মুশফিকের বড় অবদান। দলের ধসের মধ্যে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন অভিজ্ঞ ক্রিকেটার। গতকাল দলের বাজে সময়ে নিজের ইনিংসের শুরুতে স্রেফ উইকেটে পড়ে থাকতে চেয়েছেন। প্রথম ৬ রান করতে খেলেছিলেন ৫১ বল। পরে সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলেছেন।
আজ দ্বিতীয় দিনের শুরুতেও দ্রুত উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে বাংলাদেশের। তখনও রানের চিন্তা বাদ দিয়ে স্রেফ উইকেটে পড়ে থাকতে চাইলেন মুশফিক। আজ ৩৫ বল খেলে করেছেন মাত্র ৯ রান। যেভাবে খেলছিলেন মনে হচ্ছিল সেঞ্চুরি পেরিয়ে অনেকটা দূর এগিয়ে যাবেন। কিন্তু ফাহিম আশরাফের সেই বলটা ঠিকমতো খেলতে না পারাটাই কাল হলো তার জন্য। বিজ্ঞাপন
ফেরার আগে ২২৫ বল খেলে ৯১ রান করেছেন মুশফিক। তার ইনিংসে চারের মার ১১টি। টেস্ট ক্রিকেটে মুশফিকের এটা ২৪তম হাফ সেঞ্চুরি।
সেঞ্চুরি মিসের সঙ্গে মুশফিক অন্য একটা অর্জনও মিস করেছেন আজ। আর মাত্র ২ রান করতে পারলেই তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট রানের মালিক বনে যেতেন মুশি। দ্বিতীয় ইনিংসে অবশ্য তামিমকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাবেন তিনি। বিজ্ঞাপন
টেস্টে মুশফিকের বর্তমান রান ৪ হাজার ৭৮৭। তামিমের রান ৪ হাজার ৭৮৮। তামিম অবশ্য ম্যাচ খেলেছেন ৬৪টি, অন্য দিকে মুশফিক ম্যাচ খেলেছেন ৭৬টি (চট্টগ্রাম টেস্টে ব্যাট করেছেন এক ইনিংস)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ:সরাসরি দেখুন Live
- চলছে পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ