টেস্টে বাঘা বাঘা ব্যাটিংয়ে পেছনে ফেলে শীর্ষে লিটন দাস
বাস্তবিকই তাই। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের পর ২০২১ সালে ৯টি ইনিংসে লিটনের সার্বিক সংগ্রহ ৪৮৩ রান। ব্যাটিং গড় ৬০.৩৭ রান। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১১৩ রানের।
অন্যদিকে ২০২১ সালে কোহলি ১৫টি টেস্ট ইনিংসে ৪৪৭ রান সংগ্রহ করেছেন। ব্যাটিং গড় ২৯.৮০। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭২ রানের। সেই নিরিখে বলাই যায় যে চলতি বছরে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ভারত অধিনায়ককে টেক্কা দিয়েছেন লিটন।
নিছক সংখ্যার নিরিখে এবছর লিটন এগিয়ে রয়েছেন বাবর আজমের থেকেও। কেননা ২০২১ সালে এখনও পর্যন্ত পাক দলনায়ক মাঠে নেমেছেন ১০টি টেস্ট ইনিংসে। সংগ্রহ করেছেন সাকুল্যে ৩১৭ রান। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭৭ রানের।
উল্লেখ্য, চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ একসময় ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে বিপর্যয়ের হাত থেকে উদ্ধার করেন লিটন। বাংলাদেশ পায় ৩৩০ রানের লড়াকু সংগ্রহ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত