চরম দুসংবাদ: নেইমার ভক্তদের জন্য অনেক বড় দু:সংবাদ
কিন্তু জয় এলেও পিএসজি সমর্থকেরা খুব একটা খুশি হতে পারছেন না। নেইমার যে কাল গোড়ালির চোটে পড়ে মাঠের বাইরে চলে গেছেন! ম্যাচের পর যতই ইনস্টাগ্রাম বার্তায় আরও শক্তপোক্ত, আরও ঝরঝরে হয়ে ফেরার প্রতিশ্রুতি দিন না কেন, নেইমার কত দিন মাঠের বাইরে থাকবেন, সেটি নিয়ে সংশয়ে থাকতেই হচ্ছে পিএসজি সমর্থকদের। সংশয় এখনো কাটেনি, তবে ফ্রান্স থেকে খুব একটা ভালো সংবাদও আসছে না।
এখন পর্যন্ত খবর, চোটে ছয় সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত এমনই জানাচ্ছে। ফরাসি ফুটবলবিষয়ক ব্লগ ‘গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজ’ও জানাচ্ছে, আজ আরও পরীক্ষা-নিরীক্ষা শেষে নেইমারের চোটের আসল অবস্থা জানা যাবে।
তবে আপাতত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে, এমনটা জানাচ্ছে তারাও। তার মানে, এ বছর আর মাঠে নামা হচ্ছে না নেইমারের।
সেঁত এতিয়েনের বিপক্ষে গতকাল ম্যাচের ৮৪ মিনিটের সময় চোট পেয়েছেন নেইমার। এতিয়েন রাইটব্যাক ইভান মাকোর ট্যাকল থেকে বাঁচতে লাফ দিয়েছিলেন নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান তারকার বাঁ পা পড়ে মাকোর ডান পায়ের ওপর।
বেকায়দাভাবে পা পড়ায় তাল সামলাতে পারেননি নেইমার, এ সময় গোড়ালি বেঁকে যায় তাঁর। ব্যথায় সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে ওঠেন নেইমার, চোখ গড়িয়ে জলও পড়েছে। এরপর স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান তারকাকে।
ম্যাচ শেষে ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ছাড়েন নেইমার। তখনো তাঁর পায়ের ব্যথার ছাপ অঙ্গভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল।
গতকাল চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই স্ক্যান করানো হয়েছে নেইমারের। আরএমসি স্পোর্ত জানাচ্ছে, প্রাথমিক পরীক্ষা–নিরীক্ষায় নেইমারের গোড়ালি মচকে যাওয়ার প্রমাণ মিলেছে। সঙ্গে থাকা পিএসজির চিকিৎসক জানিয়েছেন, মোচড়টা গুরুতর। অন্তত দেড় মাস মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। সে ক্ষেত্রে পিএসজির হয়ে আরও ছয়টি ম্যাচ খেলতে পারবেন না তিনি।
তবে এসবই প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাৎক্ষণিক ধারণা। নেইমারের আরও পরীক্ষা–নিরীক্ষা হবে আজ। চোটটা আসলেই কতটা গুরুতর, সেটির কারণে কত দিন মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে, সবই বোঝা যাবে পরীক্ষার পর
নেইমার অবশ্য গতকাল চোট পাওয়ার পর ম্যাচ শেষে ইনস্টাগ্রামে আরও ভালোভাবে ফিরে আসার আশার কথা জানিয়েছেন, ‘দুঃখজনকভাবে, এসব একজন অ্যাথলেটের জীবনের অংশ। এর মধ্যেই মাথা উঁচু করেই থাকতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। আমি আরও ভালো ও শক্তিশালী হয়ে ফিরে আসব।’
চোটটা এমন সময়ে পেলেন নেইমার, যখন তাঁর পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে। শুধু নেইমারই নন, পিএসজির আক্রমণত্রয়ীতে তাঁর পুরোনো বন্ধু লিওনেল মেসিরও সমালোচনা হচ্ছে অনেক।
মেসি না হয় শেষ বয়সে এসে প্রথমবার ক্লাব বদলেছেন, সেখানে চোটের সঙ্গে যুঝতে হয়েছে তাঁকেও, জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে দু-একটি ম্যাচ মিস করেছেন। তার মধ্যেও গোল করে এবং করিয়ে কয়েকটি ম্যাচে পিএসজিকে উদ্ধার করেছেন…৩৪ বছর বয়সী আর্জেন্টাইনের পারফরম্যান্সের তাই ব্যাখ্যা পাওয়া যায়। কিন্তু নেইমারের ক্ষেত্রে ব্যাখ্যা কী?
এ মৌসুমে লিগে ১০ ম্যাচে নেইমার গোল করেছেন ৩টি, করিয়েছেন ৩টি। চ্যাম্পিয়নস লিগের ৪ ম্যাচে কোনো গোল করতে বা করাতে পারেননি। এর মধ্যে চোট-নিষেধাজ্ঞায় ৯টি ম্যাচ মিসও করেছেন নেইমার!
সব একপাশে রেখেও গতকাল যখন মেসি-নেইমার-এমবাপ্পে-রামোস-দি মারিয়াদের নিয়ে প্রায় সর্বশক্তির দল প্রথমবার দেখার আনন্দে ছিলেন পিএসজি সমর্থকেরা, তার মধ্যে নেইমারের চোট এল উৎসব মাটি করতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ:সরাসরি দেখুন Live
- চলছে পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ