সত্যি হলো ৯ বছর আগের করা ভবিষ্যৎবানী সাতবার ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি
তবে আর সবার কাছে অকল্পনীয় থাকলেও একজনের কাছে বিষয়টা জলবৎ তরলংই ছিল। বার্সেলোনার কিংবদন্তি ইয়োহান ক্রুইফ যে নয় বছর আগেই বলে দিয়েছিলেন, সাতটা ব্যালন ডি’অর জেতা কেবল মেসির পক্ষেই সম্ভব।
মেসির ঝুলিতে তখন তিনটে ব্যালন ডি’অর। তাও আবার ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত টানা তিন বছর। গড়ে ফেলেছিলেন অনন্য নজির, ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন ব্যালন জেতার কীর্তি। টানা তিন বার হলেও সাত বার পুরস্কারটা জেতা ছিল দূর আকাশের তারাই। ইউরোপীয় পরিসরে ফুটবলের তীব্রতা, তার সঙ্গে লড়ে দীর্ঘদিন নিজের সেরা ফর্ম ধরে রাখার বিষয় ছিল। আবার ছিল লাতিনরা তিরিশেই ফুরিয়ে যান, এ মিথ জয়ের চ্যালেঞ্জও।
সেই সব কারণ মাথায় রাখলেও ক্রুইফের বিশ্বাস ছিল, মেসির সেসব চ্যালেঞ্জ জয়ের ক্ষমতা আলবৎ আছে। তখন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সে-ই ইতিহাসে সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জেতা খেলোয়াড় হয়ে থাকবে। সম্ভবত সে পাঁচ, ছয়, কিংবা সাতটা ব্যালন জিতবে। সে অতুলনীয়। অন্যান্য খেলোয়াড়ের চেয়ে সে সম্পূর্ণ আলাদা, সে যেন সম্পূর্ণ ভিন্ন এক লিগে খেলে।’
শুধু তাই নয়। সেই সময়েই তিনি বলে দিয়েছিলেন, ডিয়েগো ম্যারাডোনা, পেলে, কিংবা আলফ্রেডো ডি স্টেফানোদের কাতারেই মেসিকে দেখেন তিনি। ক্রুইফের কথা ছিল, ‘মেসি সেই টেবিলেই বসবে, কারণ সে গুরুত্বপূর্ণ সব শিরোপা জিতেছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম