ব্রেকিং নিউজ: টি-টেন ক্রিকেট লিগের আয়োজক হতে পারে বাংলাদেশ
১০ ওভারের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে সময় লাগে মাত্র ৯০ মিনিট। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায় টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটি। আবুধাবি সহ সারা পৃথিবী জুড়ে প্রতি বছরে আরো পাঁচটি টি-টেন টুর্নামেন্ট আয়োজন করতে চায় তারা।
তালিকায় ইউরোপ, আফ্রিকা সহ রয়েছে এশিয়ার ক্রিকেট বাজার। বাংলাদেশের ক্রিকেট বাজার কাজে লাগিয়ে মিরপুরে টি-টেন ক্রিকেট লিগ আয়োজন করতে চায় আয়োজক কমিটি। দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে টি-টেন লিগের আয়োজক কমিটির চেয়ারম্যান নওয়াব সাজি উল মুলক জানিয়েছেন এই তথ্য।
তিনি জানিয়েছেন মধ্যপ্রাচ্যের বাইরে এই টুর্নামেন্ট আয়োজন করতে ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ শুরু করেছেন তারা। সেই তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই বিষয়ে প্রস্তাব দিয়েছে টি টেন ক্রিকেট লীগে আয়োজক কমিটি।
এক সাক্ষাৎকারে নওয়াব সাজি উল মুলক বলেন, “বাংলাদেশে টি টেন ক্রিকেট লিগ আয়োজন করতে আমরা আগ্রহের সাথে অপেক্ষা করছি। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এ বিষয়ে প্রস্তাব দিয়েছি। আশা করছি খুব শিগ্রই সবুজ সংকেত পাব”।
“আসলে বাংলাদেশে যে ক্রিকেটের বাজার রয়েছে সেটাকে কাজে লাগানোই আমাদের একমাত্র লক্ষ্য সেটা বলবনা, সাথে দেশটির ক্রিকেটের উন্নয়নেও ভুমিকা রাখতে চাই। আমরা অনুরোধ করছি যখন জাতীয় দলের কোন খেলা থাকবেনা তখন যেন আমাদের সুযোগ দেওয়া হয়”।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ:সরাসরি দেখুন Live
- চলছে পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ