ব্রেকিং নিউজ: ঢাকা টেস্টে টিম ডিরেক্টর থাকছেন না সুজন
বলা বাহুল্য, সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপে করুণ পরিণতির পর বিদেশি কোচদের কর্মকান্ড পাখির চোখে পরখ করা এবং নজরদারির জন্য টিম ডিরেক্টর পদ তৈরি করে দায়িত্ব দেয়া হয় খালেদ মাহমুদ সুজনকে।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং চট্টগ্রামে প্রথম টেস্টে টিম ডিরেক্টর হিসেবে কাজও করেছেন। তবে আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে যে শেষ ম্যাচ শুরু হবে, সেখানে নেই খালেদ মাহমুদ সুজন।
চট্টগ্রাম টেস্টের পর আগামীকাল বৃহস্পতিবার যে শেরে বাংলায় অনুশীলন হবে, তাতে থাকবেন না খালেদ মাহমুদ সুজন। কারণ তিনি এরই মধ্যে জৈব সুরক্ষা বলয়ের বাইরে চলে এসেছেন।
হঠাৎ কি কারণে টিম ডিরেক্টর পদে নেই সুজন? তাহলে কী ভেতরে ভেতরে কোন বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে? হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স কিংবা পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে কী কোন মত পার্থক্য তৈরি হলো? অভ্যন্তরীন কোনো সমস্যা?
নাহ! খালেদ মাহমুদ সুজন নিজেই এ কৌতুহল মিটিয়েছেন। আজ দুপুরে জাগো নিউজের সাথে আলাপে সুজন জানিয়েছেন, ‘আসলে নিউজিল্যান্ড যেতে হবে ৭ দিন পরই। সেখানে আবার এক মাসের বেশি সময় থাকতে হবে। তাই আমি শেষ টেস্টে আর বায়ো-বাবলে নেই। দেশ ছাড়ার আগেই জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন