ভারতের হয়ে নয়, ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে খেলবেন এক ভারতীয়
ধীরে ধীরে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছেন বাঁহাতি-স্পিনার এজাজ পাটেল৷ বিশেষ করে উপমহাদেশ সফরে আসলেই কিউইদের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেন এই বোলার। নিউজিল্যান্ডের জার্সি গায়ে ইতোমধ্যেই খেলে ফেলেছেন ১০টি টেস্ট ও ৭টি টি-টোয়েন্টি ম্যাচ
নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের হয়ে এবারই প্রথম ভারত সফরে এসেছেন এজাজ প্যাটেল। তবে, এটাই তার প্রথম ভারত সফর নয়! নিউজিল্যান্ডের জার্সি গায়ে মাঠে নামলেও তার জন্ম যে শচীন টেন্ডুলকারের শহর হিসেবে খ্যাত মুম্বাই শহরেই! প্যাটেলের জন্ম, শৈশব, ক্রিকেট খেলাটার সাথে প্রথম পরিচয়সহ অনেক কিছুই যে হয়েছে এই ভারতেই৷
আট বছর বয়সে নিউজিল্যান্ডে চলে না গেলে এজাজ প্যাটেল হয়তো মাঠে নামতে পারতেন ভারতীয় ক্রিকেট দলের একজন হয়েই। কিন্তু, সেসব এখন অতীত৷ তিনি এখন পুরোদস্তুর নিউজিল্যান্ড ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ এক সদস্য৷ আর, সবকিছু ঠিক থাকলে শুক্রবার নিজ জন্মস্থানে প্যাটেল আবারো খেলতে নামবেন নিজ জন্মভূমির বিপক্ষে৷ তবে, প্রতিপক্ষ দলে খেললেও মুম্বাইয়ে খেলতে পারার সুযোগটা পাওয়ায় অনেক উচ্ছ্বসিত নিউজিল্যান্ড জাতীয় দলের এই স্পিনার৷
অনলাইনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এজাজ প্যাটেল জানিয়েছেন, ‘এটা অবশ্যই অন্য ধরণের এক অনুভূতি। গতকাল (মঙ্গলবার) মুম্বাইয়ে পা রাখার পর থেকেই আমি এটা চিন্তা করছিলাম৷ অসংখ্যবার আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে দেখা করতে মুম্বাই এসেছি আমি। আবারো, পরবর্তী ছুটিতে মুম্বাইয়ে ফিরে আসার ইচ্ছা নিয়ে এয়ারপোর্ট ছেড়ে গেছি৷ তবে, এবারের আসাটা সম্পূর্ণ আলাদা। এবার আমি মুম্বাইয়ে এসেছি নিউজিল্যান্ড দলের একজন হয়ে৷’
প্রতিপক্ষ দলের জার্সিতে মাঠে নামলেও এজাজ প্যাটেল জানিয়েছেন তার আত্মীয় স্বজনরা তাকে উৎসাহ দিতে এবং তার খেলা দেখতে ঠিকই মাঠে আসবেন৷ তিনি বলেন,
‘আমার অসংখ্য আত্মীয়-স্বজন আলাদা আলাদা দিনে আমার খেলা দেখতে আসবেন৷ আর এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। যে কেউ নিজের সুবিধামত দিনে এসে খেলা দেখতে পারে৷ আমার জন্য ব্যাপারটা অবশ্যই বিশেষ কিছু হবে৷ উনারা কখনো মাঠে বসে আমার খেলা দেখার সুযোগ পাননি৷ এবার প্রথমবারের মত গ্যালারিতে বসে তারা আমার খেলা দেখতে পারবেন৷ ব্যাপারটা আমার জন্য স্পেশাল।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম