আইপিএল ২০২২: কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজুর রহমান
আইপিএল ২০২২-কে সামনে রেখে এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে মেগা নিলাম আয়োজন করতে যাচ্ছে আইপিএল কমিটি। ইতিমধ্যেই প্লেয়ার রিটেনশন পলিসি মাধ্যমে সর্বোচ্চ ৪ জন করে ক্রিকেট ধরে রেখেছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। সেই তালিকা প্রকাশ করেছে আইপিএল কমিটি।
আইপিএলের গত আসরে বাংলাদেশ থেকে খেলেছিলেন ২ জন ক্রিকেটার। অলরাউন্ডার সাকিব আল হাসান খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবং মুস্তাফিজুর রহমান খেলেছিলেন রাজস্থান রয়েলসের হয়ে। তবে বাংলাদেশের এই দুই ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজি।
কলকাতা আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনকে দলে রেখেছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন, জস বাটলার এবং জয়েসওয়ালকে নিজেদের দলে রেখেছে। যে কারণে আগামী আসরের নিলামে উঠতে হবে সাকিব এবং মুস্তাফিজকে।
তবে ভারতের গণমাধ্যমের দাবি বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়াতে পারে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের প্রধান হাতিয়ার ছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। এই দুই ফাস্ট বোলারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
ভারতের মাটিতে মুস্তাফিজের রেকর্ড অনেক ভালো। বিশেষ করে ইডেন গার্ডেনে বিশেষ সুবিধা পাবেন মুস্তাফিজুর রহমান। তাছাড়া একজন বাঁহাতি আন্তর্জাতিক মানের ফাস্ট বোলার দিকে নজর রয়েছে কলকাতার। সেই সাথে ডেথ ওভারের জন্য বিশেষ ফাস্ট বোলার খুঁজছে কলকাতা।
সেই তালিকায় নাকি রয়েছেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও প্যাট কামিন্স এবং লকি ফার্গুসনের থেকে অনেক কম মূল্যে মুস্তাফিজুর রহমানকে পাবে কলকাতা নাইট রাইডার্স। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের মাধ্যমে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। আইপিএলে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে ইমাজিং ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন মুস্তাফিজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কিছুক্ষণ পর পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ:সরাসরি দেখুন Live
- চলছে পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ