সমর্থকদের ধন্যবাদ জানালেন আগুয়েরো
গত ৩০ অক্টোবর বার্সেলোনা আলাভেস ম্যাচে শুরুর একাদশেই ছিলেন সার্জিও আগুয়েরো। তবে পুরো ম্যাচটা খেলা হয়নি তার। ম্যাচের ৪০ মিনিটে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপরই উঠে যেতে হয় মাঠ থেকে।
কিছু পরে জানা যায়, তার হৃৎস্পন্দন অস্বাভাবিক। যা থেকে সেরে উঠতে অন্তত ৩ মাস সময় চাই আগুয়েরোর।
তবে সম্প্রতি স্প্যানিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন শোনা যায় তার অবসর নিয়ে। বলা হয়, তার সমস্যা ধারণার চেয়েও বেশি কঠিন। যে কারণে ফুটবল থেকেই অবসরের ঘোষণা দিয়ে দিতে পারেন তিনি। শোনা যাচ্ছিল, সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণাটা আসতে পারে যে কোনো সময়।
পরে অবশ্য বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, অন্তত সহসাই এ সিদ্ধান্ত আসার কোনো সম্ভাবনা নেই।
পুরোটা সময় আগুয়েরো মুখে কুলুপ এঁটে বসে ছিলেন। তবে গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। ব্যক্তিগত টুইচ স্ট্রিমে তিনি অল্প সময়ের জন্য এসেছিলেন লাইভে। তখনই তিনি সবাইকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘আমি আমার বিষয় নিয়ে খুব বেশি কিছু বলবো না। আপনি জানেন আমি ভালোই আছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যেভাবে সমর্থন দিয়ে গেছেন আমাকে, তার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। অনেকেই অনেক কিছু লিখে শুভকামনা জানিয়েছেন, আপনাদের ধন্যবাদ জানাই। আমি আপাতত ক্রু’র (তার ই-স্পোর্টস দল) খেলা উপভোগ করতে চাই। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল