শুভর সিনেমা নিয়ে যা বললেন সুপার স্টার শাকিব খান
একটি মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে গত মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছেন শাকিব খান। এর কয়েক দিন পর ঢালিউড অ্যাওয়ার্ড শিরোনামের এই অনুষ্ঠানে তার অংশগ্রহণের খবরটি নিশ্চিত করেন আয়োজকরা। শনিবার (৪ ডিসেম্বর) অ্যাওয়ার্ডের মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান বলেন, ‘‘নিউইয়র্কে ‘মিশন এক্সট্রিম’ সিনেমা চলছে। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কারণ আমি সবসময়ই চাই, যারাই চেষ্টা করেছেন বাংলাদেশের সিনেমা, বাংলাদেশকে কাজের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরতে; আমরা সবসময় সবাইকে সাপোর্ট করি। তাদের প্রতি আমরা শুভকামনা সবসময়ই রাখি।’’
ঢালিউড তারকাদের ক্ষেত্রে অন্য নায়কের সিনেমার প্রচারে নামতে খুব একটা দেখা যায় না। এ কারণে শাকিবের আহ্বান তার ভক্ত ও অন্যরা বেশ ইতিবাচকভাবে নিয়েছেন। শাকিব খানের প্রশংসা করছেন দর্শকরা।
সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে একযোগে মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন—তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম প্রমুখ।
‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সানী সানোয়ার নিজেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ