ওয়ানডেতে কোহলিকে বাদ দিয়ে চমক দিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো ভারত
কোহলী যে দিন থেকে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছিলেন, সে দিন থেকেই জল্পনা শুরু হয়ে যায় যে একদিনের ক্রিকেটেও তাকে হয়তো আর অধিনায়ক রাখা হবে না। কোহলী যদিও নিজের মুখে কিছু বলেননি। তবে এটা কার্যত স্পষ্ট হয়ে যায় যে তাকে শুধু টেস্ট দলের অধিনায়ক রাখতেই আগ্রহী দল পরিচালনা কমিটি। তখন থেকেই রোহিতকে কোহলীর উত্তরসূরি ভাবা হচ্ছিল।
আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ান্সকে সফলভাবে এত বছর নেতৃত্ব দিয়ে এসেছেন রোহিত। পাঁচটি ট্রফিও জিতেছেন। সেখানে কোহলী নিজের দলকে এক বারও আইপিএল জেতাতে পারেননি। সাম্প্রতি টি-টোয়েন্টিতেও তার অধীনে ভারতের পারফরম্যান্স আহামরি কিছু নয়। ফলে রোহিতকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, এটা অনুমান করেই নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তেই বুধবার সরকারিভাবে শিলমোহর দেওয়া হল বোর্ডের তরফে।
জানা গিয়েছে, নির্বাচকদের তরফে রোহিত এবং কোহলী, দু’জনের সঙ্গেই আলাদা করে কথা বলা হয়েছে। নতুন নেতা হিসেবে রোহিত কোন পথে দলকে নিয়ে যেতে চাইছেন, সেটাও জানতে চাওয়া হয় তার কাছে। রোহিতের উত্তরে সন্তুষ্ট হয়েই তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ