শিশিরকে নিয়ে নতুন বার্তা দিলেন সাকিব
বছরের বেশিরভাগ সময় ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকেন সাকিব। ব্যাট-বলের টানে ছুটে বেড়ান এক দেশ থেকে অন্য দেশ। তবে মাঠের খেলা না থাকলে সোজা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে গত কয়েক বছর ধরে স্থায়ীভাবে ঘর বেঁধেছেন সাকিব-শিশির দম্পত্তি।
নয় বছরের সংসারে সাকিব-শিশিরের ঘর আলোকিত করে এসেছে দুই মেয়ে এবং এক ছেলে। আলাইনা হাসান অভ্রির পর গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তান এরাম হাসানের মুখ দেখেন এই জুটি। এরপর গত ১৫ মার্চ প্রথমবারের মতো পুত্র সন্তানের স্বাদ পান তারা। যার নাম রাখা হয়েছে আইজাহ আল হাসান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শিশিরের সাথে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয় মানুষটির সঙ্গে নয় বছর এবং সারাজীবনের জন্য। বছরের পর বছর চলে যায়। কিন্তু তুমিই আমার স্বপ্ন হয়ে থেকে যাও। শুভ বিবাহ বার্ষিকী।’
তার আগে নিজেদের নবম বিবাহ বার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশির লেখেন, ‘এভাবেই অনেক হাসির সঙ্গে আমরা নয়টা বছর কাটিয়ে দিয়েছি। মূল্যবান মুহূর্ত, দুঃখ, কান্না এবং আবেগের মিশেলে। কারণ আমরা একে অপরের প্রতি অনেক ভরসা করি এবং করে যাবো। শুভ নবম বিবাহ বার্ষিকী। আলহামদুলিল্লাহ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ