সিলেটে আকাশ ছোঁয়া মূল্যে মুস্তাফিজ
বিপিএলে এবারের আসরে ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে তিন দলের আইকন ক্রিকেটার। কুমিল্লা ভিক্টরিয়ান্স তাদের আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। সেই সাথে মঈন আলি, ফাফ ডু প্লেসিস এবং সুনীল নারাইনের মত তারকাদের নিয়ে ইতোমধ্যেই নিজেদের অবস্থান জানান দিচ্ছে দুইবারের চ্যাম্পিয়নরা।
বরিশাল বিভাগের প্রতিনিধিত্বকারী দলটি তাদের আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসানকে। সেই সাথে দলটির কোচিং প্যানেলে যুক্ত করেছে খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদিন ফাহিমের মত অভিজ্ঞ কোচদের।
খুলনা এবারের আসরের জন্য আইকন হিসেবে দলে নিয়েছে মুশফিকুর রহিমকে। এছাড়া মাশরাফি বিন মুর্তজাকে দলে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ঢাকা। এই দলগুলো যখন আইকন ক্রিকেটারদের দলে নিয়ে ইতোমধ্যেই এগিয়ে গেছে তখন এই তালিকায় এবার যোগ দিয়েছে সিলেট।
জানা গেছে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি মুস্তাফিজুর রহমানকে দলে নেয়ার জন্য আবেদন জানিয়েছে বিসিবির কাছে। আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে দলে নেয়ার জন্য বিসিবি সবুজ সংকেত দিলেই কাটার মাস্টারের সাথে চূড়ান্ত চুক্তি করে ফেলবে সিলেট। যদি শেষ পর্যন্ত আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজ সিলেতে যোগ দেন তাহলে তাহলে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের সমান ৭০ লাখ টাকা পারিশ্রমিক পেতে পারেন তিনি।
শুধু মুস্তাফিজই নয়, ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে এবারের বিপিএলে তারা চমক দেখাতে যাচ্ছে বিদেশি ক্রিকেটারদের দিক থেকেও। ইতোমধ্যে বেশ কয়েকজন তারকা বিদেশি ক্রিকেটারের সাথে যোগাযোগ করেছে তারা এমনটা জানা গেছে।
উল্লেখ্য, এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী এবারের আসরে না থাকলেও রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা এবং কুমিল্লা অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ