সেরা ফিল্ডারের নাম ঘোষণা
তিনি বেন স্টোকস কিংবা ম্যাক্সওয়েলের থেকে ভারতীয় এই ক্রিকেটারকে সেরা হিসেবে বেছে নিয়েছে। তার মতে বর্তমান সময়ে পৃথিবীর সেরা ফিল্ডার রবীন্দ্র জাদেজা।
পৃথিবীতে তার দ্বিতীয় জুড়ি মেলা ভার। কি অসাধারণ নিজের উপরে আত্মবিশ্বাস ওর। আপনি চাইলে মাঠের যেকোন প্রান্তে যেকোন স্থানে নির্দ্বিধায় সীমান্ত রক্ষার কাজে ব্যবহার করতে পারেন।
হোক সোজা স্ট্যাম্পে থ্রো কিংবা উঁচু ক্যাচ, নিজের মনকে শান্ত রেখে দৃঢ়তার সাথে এমন ভাবে তিনি ফিল্ডিং করেন যা আপনার দৃষ্টি আকর্ষণ করবে। ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক ক্রিকেটার ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন।
কিন্তু রবীন্দ্র জাদেজার মধ্যে যেন স্বাভাবিক ভাবেই ফিটনেস রয়েছে। একজন ক্রীড়াবিদের যে গুন গুলি থাকা প্রয়োজন প্রত্যেকটা গুণ রয়েছে রবীন্দ্র জাদেজার মধ্যে।
নিঃসন্দেহে ভারতীয় দলে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার মত দুর্দান্ত ফিল্ডার রয়েছেন। কিন্তু আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন রবীন্দ্র জাদেজা।
ফিল্ডিং ক্রিকেট জগতের এক অবিচ্ছেদ্য সংস্কৃতি। রবীন্দ্র জাদেজা সেই সংস্কৃতির ধারক বাহক। ব্যাট হাতে কিংবা বল হাতে যদি রবীন্দ্র জাদেজা দলের জন্য কোনো ভূমিকা রাখতে পারেন তাহলে ফিল্ডিং করে সেই ফাঁকা স্থান পূর্ণ করেন তিনি।
সম্প্রতি ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে যে দল ঘোষিত হয়েছে, তাতে জায়গা হয়নি জাদেজার। ডান হাতের কনুইয়ের চোট রয়েছে তার। ডাক্তার অন্তত এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীধর জানিয়েছেন, ভারতীয় দলের সব ক্রিকেটার এখন ফিল্ডিং নিয়ে অত্যন্ত সিরিয়াস। ফিটনেস সচেতন দলের সকলে। কিন্তু সবার থেকে এগিয়ে থাকবেন রবীন্দ্র জাদেজা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম