আবারও একই দলে খেলবেন সাকিব-রাসেল
জানা গেছে, আন্দ্রে রাসেলের সাথে ইতোমধ্যে কথা চূড়ান্ত করেছে বরিশাল। সবকিছু ঠিক থাকলে পুরো আসরেই বরিশালের জার্সিতে মাঠ মাতাবেন টি-টোয়েন্টি ক্রিকেটের এই ফেরিওয়ালা। এর আগে ২০১২ বিপিএলেও খুলনার হয়ে খেলেছিলেন সাকিব ও রাসেল। ২০১৬ বিপিএলে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলেছিলেন দুজন। তৃতীয়বার বিপিএলে জুটি বাঁধবেন তারা।
এর আগের বিপিএলে রাজশাহীর হয়ে খেলেছিলেন রাসেল। যেখানে প্রথমবার নেতৃত্ব দিয়ে দলকে শিরোপাও এনে দেন তিনি। এবারও ভালো কিছুর প্রত্যাশাতেই তাকে নিলামের আগেই দলে ভেড়ালো বরিশাল।
এদিকে রাসেলের সাথে ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংসের সাথেও কথাবার্তা চূড়ান্ত করেছে বরিশাল। সবকিছু ঠিক থাকলে তাকেও দেখা যেতে পারে বরিশালের জার্সিতে। সম্ভাবনা আছে আফগান অলরাউন্ডার মুজিবেরও।
উল্লেখ্য, রাসেল এর আগে বিপিএলের বেশ কয়েকটি আসরে অংশ নিয়েছেন। ৪৪ ম্যাচে ৭৫১ রান আছে তার, যেখানে গড় ৩৫ ও স্ট্রাইক রেট ১৬৫। বিলিংস অবশ্য এবারই প্রথম অংশ নেবেন। তাকে দলে পেতে চেষ্টা চালিয়েছিল চট্টগ্রামও। যদিও শেষপর্যন্ত নাম লিখিয়েছেন বরিশালে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live