ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে বিশাল দু:সংবাদ ,একসঙ্গে পুরো প্যানেল বরখাস্ত
অন্তর্বর্তীকালীন নির্বাচক প্যানেলে প্রধান কোচ ফিল সিমন্স এবং পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক থাকবেন জানিয়েছে বোর্ড। সিডব্লিউআই জানায়, ‘ক্রিকেট ডিরেক্টর জিমি অ্যাডামস এই প্রক্রিয়ার তদারকি করবেন।’ বোর্ড এক বিবৃতিতে জানায়, প্রধান নির্বাচক রজার হার্পার এবং তার সহকর্মী মাইলস বাসকম্বের মেয়াদ শেষ হচ্ছে।
৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের মেয়াদ থাকবে। তবে তা বাড়ানো হবে না। কী কারণে হার্পারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলকে বরখাস্ত করা হয়েছে সে ব্যাপারে কিছুই জানাননি সিডব্লিউআইয়ের প্রধান রিকি স্কেরিট। সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্স খারাপ যাচ্ছে ক্যারিবীয়দের।
সদ্য করাচিতে তারা টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তানের হাতে। এর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আরব-আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয় উইন্ডিজ। ক্যারিবীয়দের পরবর্তী সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে।
জ্যামাইকার সাবিনা পার্কে আইরিশদের বিপক্ষে ৮, ১১ ও ১৪ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। ১৬ জানুয়ারি হবে দু’দলের একমাত্র টি-টোয়েন্টি। এই টি-টোয়েন্টি দিয়ে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ক্রিস গেইল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম