বাদ পড়ার পর জ্বলে উঠেছেন সৌম্য-মিঠুন
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে জয়ের জন্য ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় সেন্ট্রাল জোন। দলীয় ২৫ রানে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ১২ রান করা মিজানুর রহমান।
এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন সৌম্য-মিঠুন। তাদের দুজনের জুটি থেকে আসে ৬২ রান। দিন শেষে ৩৩ রানে অপরাজিত থাকলেও দুবার আউট হতে পারতেন সৌম্য। তবে সুযোগ পেয়েও সেটা লুফে নিতে পারেননি ইমরুল কায়েস এবং আসাদুজ্জামান পায়েল। এদিকে দারুণ ব্যাটিং করেছেন ৪২ রানে অপরাজিত থাকা মিঠুন।
তৃতীয় সকালে ৯ উইকেটে ২২৩ রান নিয়ে খেলতে নামা সেন্ট্রাল জোন অল আউট হয়েছে ২২৭ রানে। তাতে ১৮ রানের লিড পায় ইসলামী ব্যাংক ইস্ট জোন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইস্ট জোন। মাত্র ৫১ রানে ৬ উইকেট হারায় তারা।
এরপর অবশ্য প্রীতম কুমার এবং নাঈম মিলে দারুণ এক জুটি গড়েন। হাফ সেঞ্চুরি তুলে নেয়া প্রীতম ৫৪ রান করে ফিরলে ভাঙে তাদের এই জুটি। বোলার হিসেবে খেললেও এদিন হাফ সেঞ্চুরি পেয়েছেন নাঈম। শেষ পর্যন্ত ৬৮ রানে। মুরাদের ৪ উইকেটের ফলে ১৮০ রানে অল আউট হয়েছে ইস্ট জোন। তাতে জয়ের জন্য সেন্ট্রাল জোনের লক্ষ্য দাঁড়ায় ১৯৯ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম