বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে ফিরছেন নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার
শেষবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরিতে পড়েন কনওয়ে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে আউট হওয়ার পর হতাশায় ব্যাটে আঘাত করে হাত ভাঙেন তিনি। এরপর সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসহ ভারত সফরেও খেলেননি তিনি।
প্রস্তুতি ম্যাচে ফেরা নিয়ে বাঁহাতি এই ব্যাটার বলেন, 'প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য মুখিয়ে আছি। আশা করি, আমি ফিট থাকব এবং খেলব। আমি ব্যাটিং শুরু করে দিয়েছি। আমার হাতও পরীক্ষা করছি। নিউজিল্যান্ড একাদশের হয়ে ফিরতে আমি আশাবাদী। ম্যাচের অবস্থা বুঝতে পারাটা আমার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।'
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেননি পেসার ওয়াগনারও। এই ম্যাচে ফিরে গতির ঝড় তোলার অপেক্ষায় আছেন তিনিও। ঘরের মাঠের দর্শকদের সামনে ফিরতে পারছেন বলে উচ্ছ্বসিত তিনি।
ওয়াগনার বলেন, 'লাল বল হাতে নেয়াটা আমার জন্য আনন্দের। এই ম্যাচটি আমার পায়ের ওয়ার্মআপ হিসেবে দারুণ কাজে দেবে। ছেলেরা ঘরের মাঠে ফিরতে পেরে আনন্দিত। মাউন্ট মঙ্গানুই ও ক্রাইস্টচার্চে নিজ দেশের দর্শকদের সামনে খেলতে তারা মুখিয়ে আছে।'
এই ম্যাচে নিউজিল্যান্ড একাদশের কোচ হিসেবে থাকবেন ব্রেন্ডন ডঙ্কারস। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে পহেলা জানুয়ারি। ভেন্যু মাউন্ট মঙ্গানুই। দ্বিতীয় টেস্ট ম্যাচটি ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ