আবারও আউট, তাসকিন রাহীর বোলিং তোপে কোণঠাসা নিউজিল্যান্ড, দেখেনিন সর্বশেষ স্কোর
সকালে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম সেশনে ৯.২ ওভার হওয়ার পর ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগে নিউজিল্যান্ড একাদশের টপ অর্ডারের মেরুদন্ড ভেঙে দেন তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহী। ৯.২ ওভারে কিউইরা সংগ্রহ করে ১৪ রান, উইকেট হারায় তিনটি।
লুক জার্গেসনকে শিকার করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন আবু জায়েদ রাহী। এক বলের ব্যবধানে একই ওভারে অধিনায়ক ডেভন কনওয়েকেও সাজঘরের পথ দেখান এই পেসার। পরের ওভারেই জেমি কামিংকে শিকার করেন তাসকিন। ৮ রানেই ৩ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড।
বৃষ্টি শেষে মধ্যাহ্ন বিরতির পর আবারও মাঠে গড়ায় খেলা। এরপর জ্যাক বয়েল ও মিচ রেনউইকের ৩০ রানের জুটি ভাঙেন তাসকিন। ৪৭ বলে ২০ রান করে লিটনের হাতে ক্যাচ দেন বয়েল। ৩৮ রানে ৪ উইকেট হারায় কিউইরা।
বে ওভালের আকাশ ভেঙে আবারও নেমেছে বৃষ্টি। যার ফলে আপাতত বন্ধ রয়েছে দুই দিনের প্রথম দিনের প্রস্তুতি ম্যাচের খেলা।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড একাদশ ৭১/৫ (২৭.৩ ওভার)বয়েল ২০, রেনউইক ১৮, ভুলা ১৬*;রাহী ৯-১-২৭-৩, তাসকিন ৮.৩-৫-২৬-২।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ