বক্সিং ডে টেস্ট জিতেই অবিশ্বাস্য ইতিহাস গড়লেন বিরাট কোহলি
৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে দ. আফ্রিকা গুটিয়ে গেছে ১৯১ রানে। স্বাগতিকেরা প্রথম ইনিংসে করে ১৯৭ রান। নিজেদের মাটিতে এ নিয়ে তৃতীয়বার দুই ইনিংসে দুইশ’ রানের নিচে অলআউট হল দ. আফ্রিকা।
সিরিজের প্রথম টেস্টে লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ভারত প্রথম ইনিংসে করে ৩২৭ রান। দ্বিতীয় ইনিংসে করে ১৭৪। দ. আফ্রিকার মাটিতে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়।
আর এক বর্ষপঞ্জিতে এশিয়ার বাইরে দ্বিতীয়বারের মতোন চার (ব্রিসবেন, লর্ডস, ওভাল ও সেঞ্চুরিয়ন) টেস্টে জয় পেল ভারত। এর আগে ২০১৮ সালে এক বর্ষপঞ্জিতে সমান (জোহানেসবার্গ, নটিংহাম, অ্যাডিলেড ও মেলবোর্ন) জয় পেয়েছিল তারা। বৃহস্পতিবার ৪ উইকেটে ৯৪ রান নিয়ে সেঞ্চুরিয়ন টেস্টের পঞ্চমদিন শুরু করে প্রোটিয়ারা।
অধিনায়ক-ওপেনার ডিন এলগার ব্যাটিংয়ে নামেন ৫২ রান নিয়ে। তার সঙ্গে আর ২৫ রান যোগ করতেই জসপ্রিত বুমরাহর এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।
চতুর্থ উইকেট হিসেবে মোহাম্মদ সিরাজের হাতে বোল্ড হন উইকেটরক্ষক কুইন্টন ডি কক (২১)। এরপর জোড়া আঘাতে উইয়ান মুলদার (১) ও মার্কো জানসেনকে (১৩) ফিরিয়ে স্বাগতিকদের জয়ের স্বপ্ন ফিকে করে দেন মোহাম্মদ শামি।
দ. আফ্রিকার শেষ দুই উইকেট কাগিসো রাবাদা (০) ও লুঙ্গি এনগিদিকে (০) আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৫ রানে অপরাজিত ছিলেন টেম্বা বাভুমা।
প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া শামি দ্বিতীয় ইনিংসে নিয়েছেন আরও ৩ উইকেট। ৩ উইকেট পেয়েছেন বুমরাহও। তবে প্রথম ইনিংসে ১২৩ রান করে ম্যাচ সেরা হয়েছেন রাহুল।
এদিকে এই জয়ে ভারতের প্রথম অধিনায়ক হিসেবে দুই বক্সিং ডে টেস্ট জয়ের ইতিহাস গড়েছেন বিরাট কোহলি। এর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে মেলবোর্নের পর দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান, কোহলিই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি একাধিক বক্সিং ডে (২৬ ডিসেম্বর) টেস্ট ম্যাচ জিতলেন। আগেই পরিসংখ্যানের বিচারে অতীতের সকল ভারতীয় অধিনায়কের থেকে অধিক টেস্ট ম্যাচ জয়ের নজির রয়েছে কোহলির দখলে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম