সমাবেশে বক্তব্যরত অবস্থায় অসুস্থ জামায়াত আমির, হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে মঞ্চে বক্তব্য দিচ্ছেন এমন সময় তিনি হঠাৎ ভারসাম্য হারিয়ে মঞ্চেই পড়ে যান।
দলীয় সূত্রে জানা গেছে, তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, তার রক্তচাপ এবং রক্তে শর্করার (সুগার) মাত্রা বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশের একপর্যায়ে প্রচণ্ড গরমের কারণে তিনি হঠাৎ দুর্বল হয়ে মঞ্চে পড়ে যান। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উঠে দাঁড়িয়ে তিনি বলেন, ‘গরমের জন্য একটু সমস্যা হয়েছিল।’ তবে পরক্ষণেই তিনি আবার বক্তব্য শুরু করলে দ্বিতীয়বারের মতো অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার সময় মঞ্চে থাকা স্বেচ্ছাসেবক ও চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিতে এগিয়ে এলে তিনি নিজেই তা নিতে অনীহা জানান। অসুস্থ অবস্থায় মঞ্চেই বসে থেকে মাইক্রোফোন হাতে নিজের বক্তব্যের সমাপ্তি টানেন জামায়াত আমির।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানিয়েছে, ডা. শফিকুর রহমান বর্তমানে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। দলের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শ্রমিক অসন্তোষের জেরে সাময়িক কারখানা বন্ধ করল এপেক্স স্পিনিং
- জেড থেকে এ ক্যাটাগরিতে ফিরল নাভানা সিএনজি লিমিটেড
- শেয়ারবাজারের উন্নয়নে সহায়তা বাড়াতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক
- নাভানা সিএনজি লিমিটেডের ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- মিস ইউনিভার্সে সামিরা খান মাহির দিন কাটছে যেভাবে
- ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ: কবে, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- বেস্ট হোল্ডিংসের আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা সিএনজির প্রথম প্রান্তিকে মুনাফা বাড়ল ছয়শ শতাংশ
- বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট: লাইভ স্কোর ও ম্যাচের আপডেট
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিকে লোকসান কমেছে তের শতাংশ
- আজকের আবহাওয়ার খবর: ঘূর্ণিঝড় আকভান ও নিম্নচাপের সর্বশেষ তথ্য
- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানি সচিব
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ টিভিতে আজকের খেলা
- সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেডের কারখানা বন্ধ দেখল ডিএসই