দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতবে না বলে আগেই ঠিক করে রেখেছিল ভারত
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে, শুক্রবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ২১২ রান তাড়া করে মাত্র তিন উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয়। এই লক্ষ্যে পৌঁছতে তাদের খেলতে হয়েছে ৬৩.৩ ওভার। গ্রেট ব্যাটসম্যান সুনীল গাভাস্কার বিশ্বাস করেন যে ভারতের ম্যাচ জেতার কোনো ইচ্ছা ছিল না।
তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১০১ রান। চতুর্থ দিনে, তারা ১ উইকেট হারিয়ে বাকি ১১১ রান সহজেই করে ফেলে। লাঞ্চের পর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি দলের দুই প্রধান বোলার জাসপ্রিত বুমরাহ ও শার্দুল ঠাকুরকে ব্যবহার করেননি।
এটি নিয়েই ক্ষেপেছেন ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার। শুধু তাই নয়, রবিচন্দ্রন অশ্বিনের বোলিংয়ে ফিল্ড সেটআপ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন গাভাস্কার। ম্যাচ শেষে স্টার স্পোর্টসের আলোচনা অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন তিনি।
গাভাস্কারের ভাষ্য, ‘লাঞ্চের পর কেনো শার্দুল ঠাকুর ও জাসপ্রিত বুমরাহকে ব্যবহার করা হলো, তা আমার কাছে রহস্যের মতো লেগেছে। বিষয়টা যেনো এমন মনে হচ্ছিল যে ভারত আগেই ঠিক করে রেখেছিল তারা এই ম্যাচটি জিতবে না।’
তিনি আরও যোগ করেন, ‘অশ্বিনের বোলিংয়ে ফিল্ডিং সাজানোও ঠিক ছিল না। খুব সহজেই সিঙ্গেল নেওয়া যাচ্ছিল। বাউন্ডারিতে রাখা হয়েছিল পাঁচ ফিল্ডারকে। যেনো ব্যাটার নিজে ভুল করে। মনে হচ্ছিল এটাই তাদেরকে আউট করার একমাত্র উপায়।’
এসময় প্রোটিয়া ব্যাটারদের প্রশংসা করতেও ভোলেননি গাভাস্কার, ‘পিচটা ব্যাটিংয়ের জন্য খুব একটা সহজ ছিল না। তবে দক্ষিণ আফ্রিকানরা জোহানেসবার্গ ও এখানে (কেপটাউন) যেভাবে খেলেছে, তা অবশ্যই প্রশংসার দাবিদার। দলের ক্যারেক্টার ফুটে উঠেছে এখানে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)