চরম উত্তেজনায় শেষ হলো খুলনা ও চট্টগ্রামের মধ্যকার ম্যাচ
ভালো খেলতে থাকা মেহেদী আউট হন কেনার লুইসের এক অবিশ্বাস্য বলে। ৫ বাউন্ডারিতে ২৪ বলে ৩০ রান করেন মেহেদী। মুশফিক বিদায় নেন ১৫ বলে ১১ রানের শ্লথ ইনিংস খেলে। ফ্লেচারের বদলে কনকাশন-সাব হিসেবে মাঠে নামেন সিকান্দার রাজা। ১২ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলে রেজাউর রহমান রাজার বলে আউট হন তিনি।
খুলনার ইনিংসে বাকি সময় ইয়াসির একাই লড়াই করেন। ১৯তম ওভারে ইয়াসির আউট হওয়ার সাথেসাথেই খুলনার জয়ের স্বপ্নও শেষ হয়ে যায়। ২৬ বলে ৪০ রান করেন ইয়াসির। তার ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। খুলনা থামে ১৬৫ রানে। ফলে ২৫ রানে হেরে যায় মুশফিকুর রহিমের দল। চট্টগ্রামের পক্ষে মিরাজ, শরিফুল ও রেজা দুইটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সোহরাওয়ার্দী শুভর প্রথম ওভারে ২৩ রান সংগ্রহ করে ম্যাচ শুরু করেন কেনার লুইস ও উইল জ্যাকস। মাত্র ৭ বলের ঝড়েই থেমে যান জ্যাকস। ১ চার ও ২ ছক্কায় ৭ বলে ১৭ রান করে কামরুল ইসলাম রাব্বির শিকার হন তিনি।
আফিফ হোসেনের সাথে জুটিতে ২৩ রান যোগ করে বিদায় নেন লুইস। লুইস দুইটি করে চার ও ছক্কায় করেন ১৪ বলে ২৫ রান। রান-আউট হয়ে ১৩ বলে ১৫ রান করে আফিফ বিদায় নেন। চতুর্থ উইকেটে বড় জুটি গড়েন সাব্বির ও মেহেদী হাসান মিরাজ। ফরহাদ রেজার এক ওভারে সাব্বির ও মিরাজ দুইজনেই জীবন পেয়েছিলেন।
আফগান পেসার নাভিন উল হকের এক ওভারে টানা তিন চার হাঁকানোর পর চতুর্থ বলটিও চার হাঁকানোর জন্য স্কুপ করতে গিয়ে ক্যাচ আউট হন মিরাজ। চট্টগ্রামের অধিনায়কের ব্যাট থেকে আসে ২৩ বলে ৩০ রান। চারটি চার হাঁকান তিনি। মিরাজ ফেরার দুই ওভার পরই ৩৩ বলে ৩২ রানের ধীরগতির ইনিংস খেলে বিদায় নেন সাব্বির।
শেষ ৫ ওভারে চট্টগ্রাম সংগ্রহ করে ৬২ রান। হাওয়েল ২০ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা। নাঈম ইসলাম দুই ছক্কায় ৫ বলে ১৫ রানের ক্যামিও দেখিয়ে ইনিংসের শেষ বলে রান-আউট হন।
নির্ধারিত ২০ ওভারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সংগ্রহ করে ৭ উইকেটে ১৯০ রান। খুলনার পক্ষে কামরুল দুইটি এবং নাভীন ও রেজা একটি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৯০/৭ (২০ ওভার)
হাওয়েল ৩৩*, মিরাজ ৩০, লুইস ২৫, জ্যাকস ১৭, নাঈম ১৫;
কামরুল ২/৩৫।
খুলনা টাইগার্স ১৬৫/৯ (২০ ওভার)
ইয়াসির ৪০, মেহেদী ৩০, রাজা ২২, মুশফিক ১১;
রাজা ২/২০, শরিফুল ২/২৯, মিরাজ ২/৪২।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ২৫ রানে জয়ী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব