ঢাকা পর্ব শেষে সিনিয়রদের কে পিছনে ফেলে শীর্ষে তরুণরা
প্রথম ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারি নাজমুল ইসলাম আপু। সিলেট সানরাইজার্সের ৩০ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার ২ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। তার সেরা বোলিং ৪/১৬।
তার কথা বাদ দিলে পরের নামগুলো বেশিরভাগই তরুণদের। ৬ উইকেট পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক ও অফস্পিনার মেহেদি হাসান মিরাজ (৩ ম্যাচে ৬ উইকেট, সেরা ৪/১৬) এবং ফাস্টবোলার শরিফুল ইসলাম (৩ ম্যাচে ৬ উইকেট, সেরা ৪/৩৪)।
দুজনই জাতীয় দলে প্রতিষ্ঠিত হয়ে গেলেও বয়স খুব বেশি নয়। মিরাজের ২৪ আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতিয়ে দলে ঢোকা শরিফুলের বয়স ২০ বছর।
উইকেট শিকারে এককভাবে তিন নম্বরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ২৮ বছর বয়সী অফস্পিনার নাহিদুল ইসলাম। ২ ম্যাচে তার নামের পাশে ৫ উইকেট। সেরা ৩/৫। ফরচুন বরিশালের দুই ক্যারিবিয়ান পেসার আলজেরি জোসেফ ও ডোয়াইন ব্রাভো সমান ৫ উইকেট করে পেয়ে শীর্ষ পাঁচে আছেন ।
এছাড়া খুলনা টাইগার্সের পেসার কামরুল ইসলাম রাব্বি ২ ম্যাচে ৫ উইকেট (সেরা বোলিং ৩/৪৫), সাকিব আল হাসান ৩ ম্যাচে ৪ উইকেট, নাসুম আহমেদ ৩ ম্যাচে ৪ উইকেট (সেরা ৩/৯), সোহাগ গাজী ২ ম্যাচে ৪ উইকেট, শহিদুল ইসলাম ২ ম্যাচে ৪ উইকেট, তাসকিন আহমেদ ২ ম্যাচে ৪ উইকেট (সেরা ৩/২২), রুবেল হোসেন ৪ ম্যাচে ৪ উইকেট (সেরা ৩/২৬), আন্দ্রে রাসেল (৪ ম্যাচে ৪ উইকেট) এবং মোসাদ্দেক হোসেন ২ ম্যাচে ৩ উইকেট শিকারে সেরা ১৫’তে জায়গা করে নিয়েছেন।
বাংলাদেশি দুই তরুণ শহিদুল আর রেজাউর রহমান রেজার কথা আলাদা করে বলতে হয়। গতি আর দারুণ আগ্রাসী বোলিংওয়ে নজর কেড়েছেন দুই পেসারই। শহিদুলের বলে চোখে লাগার মতো বোল্ড দেখেছেন ক্রিকেটপ্রেমীরা।
রেজার একটি ডেলিভারি খেলতে গিয়ে তো হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে ক্যারিবীয় মারকুটে ব্যাটার আন্দ্রে ফ্লেচারের। বিপিএল এবার দারুণ কিছু তরুণ বোলার বের করে আনবে, ঢাকাপর্ব শেষেই আন্দাজ করা যাচ্ছে বেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব