দারুন সুখবর: এবারের ঈদে থাকছে লম্বা ছুটি
তবে ঈদের ছুটি ৩ দিনের হলেও ঈদের আগে সাপ্তাহিক ছুটি এবং মে দিবসের ছুটি থাকায় টানা ৬ দিনের ছুটি পাবেন সরকারি বেসরকারি চাকরিজীবীরা। ২৯ এপ্রিল শুক্রবার থেকে ৪ মে বুধবার পর্যন্ত থাকবে সরকারি ছুটি।
ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচি অনুযায়ী যদি ৩ এপ্রিল থেকে রমজান শুরু হয় তাহলে রোজা ৩০টি হলে ঈদ হবে ৩ মে মঙ্গলবার। সেক্ষেত্রে ছুটি শুরু হবে ২৯ এপ্রিল শুক্রবার থেকে। পরদিন শনিবার ৩০ এপ্রিল।এরপর শ্রমিক দিবসের সরকারি ছুটি ১ মে রোববার। সোমবার, মঙ্গলবার ও বুধবার ঈদের ছুটি মিলে মোট ৬ দিন। আর কেউ যদি ‘৫ মে’বৃহস্পতিবার ছুটি নিতে পারেন তাহলে তার ছুটি গিয়ে দাঁড়াবে ৯ দিন।
মঙ্গলবার ফাউন্ডেশনের প্রকাশিত সেহরি ও ইফতারের সময়সূচি অনুযায়ী, ৩ এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৪টা ২৭ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৯ মিনিট।
তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সাহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে। অতএব, সাহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর আজান দিতে হবে। এ ছাড়াও সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে তিন মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- আজকের টাকার রেট কত: কমেছে ২টি দেশের টাকার মান
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি কত দর
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান
- vivo-এর কোন ৫টি ফোন আপনার জন্য সেরা? জানুন দাম
- Vivo X500 Series: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারির চমক
- আজ বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন