বিস্ময়কর ব্যাটিং করার পরও আক্ষেপ নিয়ে ফিরলেন বাবর আজম
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে, চূড়ান্তভাবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বিস্মিত করে নিশ্চিত পরাজয়ের ম্যাচকে বাঁচানোর শেষ প্রান্তে নিয়ে এলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
তার মাঝে কেন গ্রেট ক্রিকেটারের প্রতিচ্ছবি দেখা যায়, সেটা এবার আরো একবার প্রমাণ করলেন তিনি। ৪২৫ বল ব্যাটিং করলেন। রান করলেন ১৯৬টি। আর মাত্র ৪টি রান করতে পারলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটি হয়ে যেতো পাকিস্তান অধিনায়কের।
তবুও ক্যারিয়ার সেরা ইনিংস খেলতে গিয়ে তিনি যে বিস্ময় উপহার দিয়েছেন, তা অবিশ্বাস্য। ইনিংসের ১৬০তম ওভারে গিয়ে নাথান লিওনের বলে মার্নাস ল্যাবুশেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বাবর আজম। ২১টি বাউন্ডারি মেরেছেন। ছক্কা মেরেছেন ১টি।
২২.২ ওভারে ২১ রানে আজহার আলি আউট হওয়ার পর মাঠে নামেন বাবর আজম। এর অর্থ, প্রায় ১৪০ ওভার উইকেটে টিকে ছিলেন তিনি। এর মধ্যে আবদুল্লাহ শফিককে নিয়ে গড়েন ২২৮ রানের বিশাল জুটি। ৯৬ রান করে আউট হন আবদুল্লাহ শফিক।
এরপর ফাওয়াদ আলমের সঙ্গে ২৮ রানের, মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ১১৫ রানের জুটি গড়ে বিদায় নেন বাবর। তিনি যখন আউট হন, তখন পাকিস্তানের স্কোর ৩৯২ রান।
ক্যারিয়ারে এটাই বাবরের সর্বোচ্চ স্কোর। এর আগে ৩৮ টেস্টে তার সর্বোচ্চ স্কোর ছিল ১৪৩। সেঞ্চুরি ছিল ৫টি। এ নিয়ে ৬ষ্ঠ সেঞ্চুরি হয়ে গেলো তার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল