ওয়ানডে দলের সঙ্গে নেই জেমি সিডন্স ডোমিঙ্গো বললেন তাতে কি হয়েছে
জাতীয় দলের এ সাবেক প্রধান কোচ এবং বর্তমান ব্যাটিং কোচ কাজ করছেন টেস্ট স্পেশালিস্টদের সঙ্গে এবং সেটা কেপটাউনে। এই যে নতুন ব্যাটিং কোচ ওয়ানডে সিরিজের আগে ওয়ানডে দলের সঙ্গেই নেই, অন্য শহরে থেকে কাজ করছেন টেস্ট স্পেশালিস্টদের নিয়ে- তা নিয়ে কিন্তু হেড কোচ রাসেল ডোমিঙ্গোর কোন মাথা-ব্যথা নেই।
তাকে প্রশ্ন করা হয়েছিল, সিডন্স তো দলের সাথে নেই। তিনি কেপটাউনে টেস্ট দলের সাথে আছেন। এতে কোন সমস্যা হচ্ছে? ডোমিঙ্গোর কাছে এ প্রশ্ন ছুড়ে দেয়া হলে তিনি কিছুটা চটে গেলেন। বলে উঠলেন, ‘কে আছে, কে নেই- সেটা খুব গুরুত্বপূর্ণ নয়। আমাদের অনেক কোচ আছেন। যারা সাহায্য ও সহযোগিতা করতে পারে।’
ডোমিঙ্গোর ধারনা, সিডন্স তো কেপটাউনে টেস্ট স্পেশালিস্টদের নিয়ে কাজ করছেন, সেটা দোষের কিছু না। বরং টেস্ট ব্যাটারদের জন্য তা অনেক কার্যকর হবে। তাই টাইগার হেড কোচের মুখে একথা, ‘আমার মনে হয় সে কেপটাউনে ব্যাটারদের সাথে আছে এবং সেটা তাদের জন্য অনেক ভাল।’
পাল্টা প্রশ্ন উঠেছিল, ‘জাতীয় দল তো দু’দিন পর ওয়ানডে খেলতে নামবে, আর নতুন ব্যাটিং কোচ আছেন অন্য শহরে। টেস্ট দলের সঙ্গে। এটা কী কোন সমস্যা নয় ? তাহলে ব্যাটাররা কার কাছ থেকে শিখবেন?
এর জবাবে ডোমিঙ্গো বোঝানোর চেষ্টা করেন, নতুন ব্যাটিং কোচ কী ওয়ানডে সিরিজের আগে এ অল্প ক’দিনেই সব শিখিয়ে দেবেন? তাই মুখে এমন কথা, ‘আপনি যদি আন্তর্জাতিক ক্রিকেটের ২-৩ দিন আগে ভাবেন যে কোচ অনেক কিছু করে দেবে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল