নিজের ২৫ তম সেঞ্চুরি করে নতুন ইতিহাস গড়লেন জো রুট
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্রিজটাউন টেস্টের প্রথম ইনিংসে অধিনায়কোচিত শতরান করেন জো রুট। সেই সুবাদেই টেস্টে সব থেকে বেশি শতরানকারীদের তালিকায় কেন উইলিয়ামসনকে টপকে যান তিনি। উইলিয়ামসন এখনও পর্যন্ত ৮৬ টেস্টে ২৪টি সেঞ্চুরি করেছেন। রুট ১১৬টি টেস্টে এই নিয়ে ২৫টি শতরান করলেন।
ফ্যাব-ফোরে রুটের সামনে রয়েছেন কোহলি ও স্মিথ। দু'জনেই টেস্টে ২৭টি করে সেঞ্চুরি করেছেন। কোহলি ১০১টি টেস্টে এমন কৃতিত্ব অর্জন করেছেন। স্মিথ ৮৪টি টেস্টে কোহলিকে ছুঁয়েছেন।
সার্বিকভাবে টেস্টের ইতিহাসে সব থেকে বেশি সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় জো রুট একযোগে টপকে গেলেন গ্রেগ চ্যাপেল, মহম্মদ ইউসুফ, ডেভিড ওয়ার্নার ও ভিভ রিচার্ডসকেও। এঁরা প্রত্যেকেই টেস্টে ২৪টি করে সেঞ্চুরি করেছেন। রুট আপাতত ইনজামাম উল হকের সঙ্গে একাসনে রয়েছেন। টেস্টে ইনজিও ২৫টি শতরান করেছেন।
টেস্টে সব থেকে বেশি ৫১টি শতরান করেছেন সচিন তেন্ডুলকর। সার্বিকভাবে জো রুট রয়েছেন ক্রমতালিকার ২৩ নম্বরে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল