হার্দিকের পৌষ মাস, পৃথ্বীর সর্বনাস
চোট পাওয়া বেশ কিছু ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা নিল এনসিএ। তাদের তরফে জানানো হয়েছে ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন হার্দিক। জাতীয় অ্যাকাডেমিতে বলও করেছেন বলে জানানো হয়েছে সেই রিপোর্টে। এনসিএ-র এক সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছে, “এনসিএ-তে ওর বল করার দরকার ছিল না, কিন্তু হার্দিক ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেছেন। ইয়ো ইয়ো পরীক্ষায় দুর্দান্ত ফল করেছেন হার্দিক।” ইয়ো ইয়ো পরীক্ষায় পাশ করার জন্য ১৬.৫ পয়েন্ট পেতে হয়। হার্দিক সেখানে ১৭-র বেশি পয়েন্ট পেয়েছেন বলে জানানো হয়েছে।
হার্দিক পাশ করতে পারলেও ইয়ো ইয়ো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি পৃথ্বী শ। এনসিএ-তে পৃথ্বী পেয়েছেন ১৫ পয়েন্ট। তবে এর জন্য তাঁর আইপিএল খেলা আটকাবে না। এনসিএ সূত্রে বলা হয়েছে, “এগুলো ফিটনেস সম্পর্কে কিছু তথ্য। এর ফলে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলা আটকাবে না পৃথ্বীর। এই পরীক্ষার ফলে খুব বেশি কিছু যায় আসবে না। পর পর তিনটি রঞ্জি ম্যাচ খেলেছেন পৃথ্বী। এর ফলে ক্লান্তি আসবেই। সেটা ফিটনেস পরীক্ষায় প্রভাব ফেলতে পারে।”
জাতীয় দল থেকে বাদ পড়ার পর পৃথ্বীকে আর দলে নেওয়া হয়নি। টেস্টে ওপেনার হিসাবে ময়ঙ্ক অগ্রবালকেই বেছে নিয়েছে দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল