ডিপিএল: আগ্রহের কেন্দ্রবিন্দুতে মোহাম্মদ হাফিজ
মোহামেডানের হয়ে এবারের ডিপিএল মাতাতে এসেছেন এই অলরাউন্ডার। প্রথম ম্যাচের পারফরম্যান্স খুব ভালো না হলেও ঠিকই সবার মনোযোগ কেড়ে নিতে পেরেছেন হাফিজ। মাঠে কিংবা ডাগআউটে সব জায়গায় তরুণদের পরামর্শ দিতে দেখা গিয়েছে হাফিজকে। দেশি ক্রিকেটাররাও যেন হাফিজের পরামর্শ নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি। প্রথম ম্যাচে বল হাতে মনে রাখার মতো একটি দিনই কাটিয়েছেন হাফিজ।
১০ ওভারে ৩৩ রান দিয়ে স্বীকার করেছেন এক উইকেট। সে উইকেটটাও আবার উইকেটে থিতু হয়ে যাওয়া সিকান্দার রাজার। তবে ব্যাট হাতে চার রানের বেশি করতে পারেনি এই অভিজ্ঞ অলরাউন্ডার। তবে নিশ্চয়ই দ্বিতীয় ম্যাচে ভালো খেলার প্রত্যয় রয়েছে হাফিজের। সংবাদমাধ্যমে বলেছিলেন"ঢাকা মোহামেডান সম্পর্কে আমি অনেক শুনেছি। অবশেষে খেলার সুযোগ পাচ্ছি, আমি আমার পারফরম্যান্স দিয়ে দলে অবদান রাখার চেষ্টা করব। ডিপিএল একটি লম্বা টুর্নামেন্ট ফলে আমাদের ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে"।
৪০ ঊর্ধ্ব হাফিজ ডিপিএলে ভালো পারফর্ম করতে পারবে কি অনেকেই এ ব্যাপারে চিন্তিত ছিল। তবে প্রথম ম্যাচে হাফিজের ফিটনেস এবং নিবেদন দেখে অন্তত হাফিজের বয়স নিয়ে কোনো চিন্তা করতে হবে না মোহামেডানের। হাফিজের মতো ক্রিকেটাররা পারফর্ম করুক এবং তাদের সাথে সমানভাবে পাল্লা দিয়ে পারফর্ম করুক স্থানীয়রা। তাহলেই তো প্রিমিয়ার লিগের আয়োজনটা সার্থক হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল