এখন পর্যন্ত রাসেল ডমিঙ্গোর ব্যর্থতার পাল্লা ভারি বেশি : মাশরাফি
ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে আজ অনুশীলনে এসেছিলেন মাশরাফি বিন মুর্তজা। মিরপুরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মাশরাফি বলেন, “ও কী কাজ করেছে, সেটা তো আমি জানি না। দল যখন সফল হবে অবশ্যই সেটা তার কৃতিত্ব। এটা খুব স্বাভাবিক ইস্যু। আমি ওর সঙ্গে কাজ করিনি”।
“তিনটা ম্যাচ শুধু, তাই কথা বলার সুযোগ কম। তবে যত ম্যাচ আমরা হেরেছি সেই দায়টাও তাকে নিতে হবে। আমরা অনেক ম্যাচ এখানে (মিরপুরে) হেরেছি, যেগুলো হারার কথা ছিল না। নিউ জিল্যান্ডে যেটা জিতেছি, সেটা আমাদের জেতার কথা ছিল না। এরকমও আছে।”
তিনি বলে গেলেন, “সব মিলিয়ে আমি মনে করি… দেখা যাক সামনে কতদূর থাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, ব্যর্থতার পাল্লাটা ওর বেশি ভারি। কারণ বাংলাদেশ দল ওই সময়ের মধ্যে নেই যে পরীক্ষা-নিরীক্ষা করবে। এখন বাংলাদেশের যারা দর্শক আছে, তারা সফলতা চায়।”
“আপনারা ও ক্রিকেট বোর্ড সফলতা চায়। সেখানে নতুন কোচ এসে পরীক্ষা-নিরীক্ষা করার জায়গা এটা না। বাংলাদেশ ক্রিকেটের এখন পারফরম্যান্স করার সময়। ওয়ানডে ক্রিকেটে কিন্তু সব মিলিয়ে ৬-৭ বছর ভালো পারফর্ম করে আসছে। অন্য ফরম্যাটগুলোতেও কিন্তু একই অবস্থা।’
অতীতের পরিসংখ্যান ভালো না হলেও মাশরাফি আশাবাদী, ‘আমরা ঘরের মাঠে যেসব ম্যাচ হেরেছি, শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, আফগানিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ… অনেক কিছুই আছে। আমি মনে করি এখন পর্যন্ত ওর পারফরম্যান্স খারাপের দিকেই বেশি। দেখা যাক দক্ষিণ আফ্রিকায় যদি অসাধারণ কিছু করে আসে… ওর সংস্কৃতি, ও পরিবেশ জানে, উইকেট সম্পর্কে ভালো ধারণা। আশা করছি ও একটা বড় ভূমিকা পালন করবে। সেটা করতে পারলে খুবই ভালো হবে।”
সামনে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। ২০২৩ সালে ভারতে খেলবে ওয়ানডে বিশ্বকাপ। পরপর দুইটি বিশ্বকাপ সামনে রেখে কোচ পরিবর্তন হওয়া উচিত কি না প্রশ্নে মাশরাফির উত্তর, ‘এটা তো আসলে বিসিবির সিদ্ধান্ত। আমার কাছে মনে হয়েছে তাই বলছি, এখন পর্যন্ত ওর ব্যর্থতার পাল্লা ভারি বেশি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
- আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় ছাঁটাই? স্কালোনির কঠোর হুঁশিয়ারি!
- ৪-২-৪ ফরমেশনে ক্রোয়েশিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল
- ৯ম পে স্কেল: এপ্রিলে সরকারি কর্মচারীদের বড় কর্মসূচি
- জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হবে জানালো স্কালোনি
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)