জোর করে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হলেন যুজবেন্দ্র চাহাল
রাজস্থানের টুইটারে চোখ রাখলে অন্তত এমনটাই জানা যাচ্ছে। রাজস্থানের টুইটার অ্যাকাউন্ট থেকে বুধবার চাহালের একটি ছবি পোস্ট করা হয়। আর ক্যাপশনে লেখা হয় রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক যুজবেন্দ্র চাহাল। এই খবরে চোখ চানাবড়া অনেক ক্রিকেট অনুসারীর। সাঞ্জু সামসকনের তাহলে কী হলো? তাকে তো টুর্নামেন্টের মেগা নিলামের আগেই অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, চাহাল নিজেই রাজস্থান রয়্যালসের টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন। তখন তিনি অধিনায়ক হিসেবে নিজেই নিজের নাম ঘোষণা করে দেন। অধিনায়কের ঘোষণার পোস্টের আগে চাহাল নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। যেখানে তিনি লিখেছিলেন: ‘আমি রাজস্থানের অ্যাকাউন্ট হ্যাক করব।’
সেই পোস্টে চাহালকে শুভেচ্ছা জানান সাঞ্জু সামসনও। অপর একটি টুইট আসে তার কিছুক্ষণ পর। যেখানে দেখা যায় ব্যাট করছেন চাহাল। ক্যাপশনে লেখা: ‘টুইটটি ১০ হাজার রিটুইট হলে চাহাল জস বাটলার কাকার সঙ্গে ওপেন করবেন।’
পুরো ঘটনাটাই হয়েছে মজার ছলে। কিছুদিন আগে যেমন জার্সি উন্মোচনে চমক লাগিয়ে দিয়েছিল রাজস্থান। এবার চাহালকে অধিনায়ক ঘোষণা করে সেটাই করল তারা। অর্থাৎ, চাহাল এসে যে রাজস্থান রয়্যালসের পরিবেশ বদলে গেছে তা বলাই যায়। বরাবরই মজা করতে ভালোবাসেন তিনি। সেটা মাঠে থেকে হোক বা মাঠের বাইরে থেকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল