হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ ও উইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
ম্যাচের আপডেট:
শুক্রবার ৫০ ওভারের মহিলা বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। অথচ শুরু ভালো করেছিলেন ক্যারিবিয়ানরা। বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ২৯ রান। তিন বলে শূন্য রানে দু'উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তার ফলে ১৫.১ ওভারে ৪৮ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকেন ক্যারিবিয়ানরা। বাংলাদেশের স্পিনারদের চক্রব্যূহে আটকে ৭০ রানে সাত উইকেট পড়ে যায়।
সেখান থেকে শেমাইন ক্যাম্পবেলের অপরাজিত ৫৩ রানের সৌজন্যে কিছুটা লড়াইয়ের মতো পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভারে ন'উইকেটে ১৪০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ফ্লেচার করেন ১৭ রান। দুটি করে উইকেট নেন নাহিদা আকতার এবং সালমা খাতুন।
সেই রান তাড়া করত নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারেই আউট হয়ে যান বাংলাদেশের শামিনা সুলতানা। তারপর ইনিংস সামলাতে থাকেন শারমিন আখতার এবং ফারজানা হক। যদিও দলগত ৩০ রানের মাথায় আউট হয়ে যান শারমিন। তারপরও ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু ২১.২ ওভারে দু'উইকেটে ৬০ রানের পর বিপর্যয়ের মুখে পড়েন নিগার সুলতানারা। শূন্য রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। ২৩.২ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৬০ রান।
সেখান থেকে বাংলাদেশের ইনিংসের হাল ধরেন অধিনায়ক সুলতানা। ৩২.২ ওভারে দুর্দান্ত রিভিউয়ের জন্য ফিরে তিনি। এক বল পরেই আউট হয়ে যান ফাহিমা খাতুন। ভাগ্যের সহায়তা নিয়েই প্রয়োজনীয় রানটা কমাতে থাকেন সালমা। কিন্তু ৪৪ তম ওভারের প্রথম বলেই তাঁর সেই সৌভাগ্যের কোটা ফুরিয়ে যায়। ৪০ বলে ২৩ রান করেন তিনি। সেইসময় জয়ের জন্য বাংলাদেশের ৪১ বলে ৩১ রানের প্রয়োজন ছিল। জয়ের জন্য জাহানারা আলমের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু দলের ১২২ রানের মাথায় আউট হয়ে যান অভিজ্ঞ জাহানারা। যিনি এশিয়া কাপে ব্যাট হাতে বাংলাদেশকে জিতিয়েছিলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল