ছয় ছক্কায় সেঞ্চুরি হাঁকালেন এনামুল বিজয়, ৯৩ রানে অপরাজিত আছেন নাসির
নবাগত সিটি ক্লাবের বিপক্ষে হাফ সেঞ্চুরি দিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে শুরু করেছেন এনামুল হক বিজয়। পরের ম্যাচেও এই ধারাবাহিকতা বজায় রাখেন তিনি। এবার নিজেকে পেছনে ফেলে সম্প্রতি নিজের প্রথম সেঞ্চুরি করলেন তিনি। তাও কি না ছয়টি বিশাল ছয়ের মারে।
বিকেএসপির চার নম্বর মাঠে লিগের আরেক নবাগত দল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছে এনামুল বিজয়ের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৩৯ ওভারে ২ উইকেটে ২৪২ রান। বিজয়ের পর সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ৯৩ রান করা নাসির হোসেন।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী খেলতে থাকেন এনামুল বিজয়। প্রথম দুই ওভারেই তুলে নেন ২০ রান। তবে আরেক ওপেনার শাহাদাত হোসেন দীপু সাজঘরে ফিরে যান রানের খাতা খোলার আগেই। দ্বিতীয় উইকেটে ৩৯ রান যোগ করে আউট হন ভারতের অভিমান্যু ঈশ্বর (২১)।
এরপর আর বিপদ ঘটতে দেননি দুই দর্শকপ্রিয় ক্রিকেটার এনামুল বিজয় ও নাসির হোসেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবিচ্ছিন্ন জুটিতে তারা যোগ করেছেন ১৮০ রান।
ক্যারিয়ারের ১৩তম লিস্ট 'এ' সেঞ্চুরি তুলে নিয়েছেন বিজয়। তিন অঙ্কে পৌঁছতে ১০৮ বল খেলেন তিনি। যেখানে ছিল সমান ছয়টি করে চার ও ছয়ের মার। এখন পর্যন্ত ১১৬ বলে ১১৭ রানে অপরাজিত রয়েছেন বিজয়।
অন্যদিকে লিস্ট এ ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির অপেক্ষায় থাকা নাসির অপরাজিত রয়েছেন ৯৩ রানে। তার ৯৪ বলের এই ইনিংসে এরই মধ্যে দেখা মিলেছে ১২ চার ও ২টি ছয়ের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল