চারে ঝড়ে সেঞ্চুরি তুলে নিলেন ইমরুল কায়েস
বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছে শেখ জামাল ও রূপগঞ্জ। এই ম্যাচ দিয়ে প্রায় দুই বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে ফিরেছেন মাশরাফি। আর ফেরার ম্যাচে প্রথম ওভারেই নিয়েছেন উইকেট।
তবে পরের গল্পটা পুরোপুরি নিজের করে নিয়েছেন ইমরুল কায়েস। তিন নম্বরে নেমে লিস্ট ক্যারিয়ারে নিজের ১২তম সেঞ্চুরি হাঁকিয়েছেন এ বাঁহাতি ব্যাটার। এছাড়া ফিফটির দেখা পেয়েছেন ডানহাতি ওপেনার সাইফ হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে শেখ জামালের সংগ্রহ ২ উইকেটে ২২৬ রান। ইমরুল ১০৩ ও নুরুল হাসান সোহান ৩২ রানের অপরাজিত রয়েছেন।
ইনিংসের প্রথম ওভারে দলীয় ৬ রানের মাথায় সাজঘরে ফিরে যান সৈকত আলি। দ্বিতীয় উইকেটে ১৬৫ রান যোগ করেন সাইফ ও ইমরুল। মেহেদি হাসান রানার বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন ৭৯ বলে ৭৮ রান করা সাইফ। তার ইনিংসে ছিল ৪টি করে চার ও ছয়ের মার।
এখন তৃতীয় উইকেট জুটিতে দলকে এগিয়ে নিচ্ছেন ইমরুল ও সোহান। ইনিংসের ৪১তম ওভারে নিজের সেঞ্চুরি পূরণ করেছেন ইমরুল। তিন অঙ্কে পৌঁছতে তিনি খেলেছেন ১২৭ বল। যেখানে ছিল ১১টি চারের মার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল