একই দিনে নাসির, ইমরুল ও বিজয়ের সেঞ্চুরি দেখলো ক্রিকেট ভক্তরা
সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে এনামুল বিজয়ের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন নাসির। এ দুজনের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে প্রাইম ব্যাংকের সংগ্রহ ৩ উইকেটে ২৬৫ রান। এনামুল বিজয় আউট হয়েছে ১২৭ রান করে। নাসির অপরাজিত আছেন ১০৪ রান করে। তবে পায়ে ক্র্যাম্প করায় আহত অবসর নিয়ে তিনিও চলে গেছেন সাজঘরে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী খেলতে থাকেন এনামুল বিজয়। প্রথম দুই ওভারেই তুলে নেন ২০ রান। আরেক ওপেনার শাহাদাত হোসেন দীপু সাজঘরে ফিরে যান রানের খাতা খোলার আগেই। দ্বিতীয় উইকেটে ৩৯ রান যোগ করে আউট হন ভারতের অভিমান্যু ঈশ্বর (২১)।
এরপর তৃতীয় উইকেট জুটিতে ১৯৬ রান যোগ করেন নাসির ও বিজয়। ক্যারিয়ারের ১৩তম লিস্ট এ সেঞ্চুরিতে ৮টি করে চার ও ছয়ের মারে ১২৫ বলে ১২৭ রান করে আউট হন বিজয়।
বিজয় সাজঘরে ফেরার ওভারেই থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন নাসির। তিন অঙ্কে পৌঁছতে ঠিক ১০০ বল খেলেছেন তিনি। যেখানে ছিল ১৩টি চার ও ২টি ছয়ের মার। সেই ওভারেই আবার আহত অবসর হন নাসির।
অন্যদিকে বিকেএসপির তিন নম্বর মাঠে মাশরাফি বিন মর্তুজার লেজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৩৯ বলে ১৩ চার ও ১ ছয়ের মারে ১২২ রানের ইনিংস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ১৩৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- ভোটের ফলাফল: ৫টি কেন্দ্রের ফল প্রকাশ, জানুন মির্জা আব্বাসের অবস্থান